কোন দেশে কত বিড়াল, সবচেয়ে বেশি পোষে যারা

সময়ের আলো ডেস্ক

ফিচার

মানুষের ঘনিষ্ঠ সঙ্গী হিসেবে বিড়ালের পথচলা হাজার বছরের। প্রাচীন মিসরে যে প্রাণীকে রাজপরিবারের আদরে রাখা হতো, সেই বিড়াল আজ বিশ্বের

2026-10-29T14:46:03+00:00
2026-10-29T14:48:53+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
ফিচার
কোন দেশে কত বিড়াল, সবচেয়ে বেশি পোষে যারা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ২:৪৬ পিএম  আপডেট: ২৯.১০.২০২৬ ২:৪৮ পিএম
বিড়ালের সঙ্গে মানুষের সম্পর্ক হাজার হাজার বছরের। মডেল : সোনিয়া রিফাত। ছবি : সৌজন্য
মানুষের ঘনিষ্ঠ সঙ্গী হিসেবে বিড়ালের পথচলা হাজার বছরের। প্রাচীন মিসরে যে প্রাণীকে রাজপরিবারের আদরে রাখা হতো, সেই বিড়াল আজ বিশ্বের কোটি কোটি মানুষের প্রিয় পোষা প্রাণী। কারও ঘরে একাধিক বিড়াল, আবার কোথাও রাস্তাজুড়েই তাদের অবাধ বিচরণ। কিন্তু কখনো কি ভেবেছেন, পৃথিবীতে মোট কত বিড়াল আছে? কোন দেশেই বা সবচেয়ে বেশি বিড়াল পোষা হয়? চলুন, জেনে নেওয়া যাক বিশ্বের বিভিন্ন দেশে বিড়ালের সংখ্যা।

পরিবেশ সুরক্ষাবিষয়ক প্রতিষ্ঠান ইকোলজি গ্লোবাল নেটওয়ার্কের অনুমান, বিশ্বে বিড়ালের সংখ্যা ৬০ কোটি থেকে ১০০ কোটির মধ্যে। এই হিসাবে রয়েছে গৃহপালিত বিড়াল, মালিকানাহীন বিড়াল এবং বুনো বিড়ালও। অ্যান্টার্কটিকা ছাড়া বিশ্বের প্রতিটি মহাদেশেই বিড়ালের দেখা মেলে।

বর্তমানে অনেক পোষা বিড়াল বাড়ির ভেতরেই থাকে। তবে, একসময় ঘরের মধ্যে বিড়াল রাখার প্রচলন এতটা বিস্তৃত ছিল না। ১৯৪০ সালের আগপর্যন্ত বেশির ভাগ বিড়াল ঘরে ও বাইরে মিলিয়ে থাকত।

বাড়িতে বিড়াল পালনের প্রচলন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিটি লিটার বা বিড়ালের মলমূত্র ত্যাগের জন্য তৈরি বিশেষ উপকরণ। বাণিজ্যিকভাবে এই লিটারের প্রচলন হওয়ার পর ঘরের ভেতরে বিড়াল রাখা সহজ হয়ে ওঠে।


আগে বিড়ালের মলমূত্রের জন্য মাটি, বালি, কাঠের গুঁড়া কিংবা কাগজভর্তি বাক্স ব্যবহার করা হতো। এসব উপকরণ দিয়ে বর্জ্য ঢেকে রাখলেও দুর্গন্ধ পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন ছিল। পরে সহজে পরিষ্কার করা যায় এমন ক্লে লিটার সহজলভ্য হলে বিড়াল পোষার ঝামেলা কমে আসে। এতে ঘরের পরিচ্ছন্নতা বজায় রাখাও সহজ হয়।

পোষা বিড়ালের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ২০১৭ সালের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে প্রায় ৯ কোটি ৫৬ লাখ গৃহপালিত বিড়াল ছিল। তালিকায় দ্বিতীয় অবস্থানে চীন, যেখানে বিড়ালের সংখ্যা ছিল প্রায় ৫ কোটি ৩৪ লাখ।

রাশিয়াতেও বিড়াল পোষার প্রচলন বেশ ব্যাপক। দেশটির অর্ধেকের বেশি পরিবারের বাড়িতে বিড়াল রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশেও বিড়াল জনপ্রিয় পোষা প্রাণী। ২০২১ সালের হিসাবে জার্মানিতে প্রায় ১ কোটি ৬৭ লাখ এবং ফ্রান্সে প্রায় ১ কোটি ৫১ লাখ বিড়াল ছিল।


২০১৮ সালের একটি পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রায় এক-চতুর্থাংশ পরিবারে অন্তত একটি বিড়াল ছিল। দেশটিতে কুকুর পোষার প্রবণতাও উল্লেখযোগ্য। প্রায় ৩৮ দশমিক ৪ শতাংশ পরিবার কুকুর পোষে এবং মোট পরিবারের প্রায় ৬৬ শতাংশে অন্তত একটি পোষা প্রাণী রয়েছে।

প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বিড়ালের সংখ্যায় শীর্ষ ১০ দেশের তালিকা নিচে দেওয়া হলো-

যুক্তরাষ্ট্র - ৯ কোটি ৫৬ লাখ

চীন - ৫ কোটি ৩৪ লাখ

রাশিয়া - ২ কোটি ২ লাখ ৯৫ হাজার

ব্রাজিল - ২ কোটি ২১ লাখ

জার্মানি - ১ কোটি ৬৭ লাখ

ফ্রান্স - ১ কোটি ৫১ লাখ

যুক্তরাজ্য - ১ কোটি ২ লাখ

ইতালি - ১ কোটি ১০ হাজার

জাপান - ৮৮ লাখ

কানাডা - ৮৫ লাখ

সূত্র : রোভার ডটকম

সময়ের আলো/মহু

  বিষয়:   বিড়াল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: