ব্যালন ডি’অর জিতেই সতীর্থদের কোটি টাকার উপহার দিচ্ছেন কেইন

ক্রীড়া ডেস্ক

খেলা

প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতে সতীর্থদের জন্য বিশেষ উপহারের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। নিজের এই সাফল্যে অবদান রাখা

2026-10-29T19:08:51+00:00
2026-10-29T19:08:51+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
খেলা
ব্যালন ডি’অর জিতেই সতীর্থদের কোটি টাকার উপহার দিচ্ছেন কেইন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৭:০৮ পিএম 
ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। ছবি : সংগৃহীত
প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতে সতীর্থদের জন্য বিশেষ উপহারের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। নিজের এই সাফল্যে অবদান রাখা বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড দলের খেলোয়াড়দের বিলাসবহুল উপহার দিতে চান তিনি। উপহারের তালিকায় থাকতে পারে দামি ঘড়িও।

ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন কেইন। পুরস্কারের লড়াইয়ে পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালকে। পুরস্কার হাতে নিয়ে আবেগঘন বক্তব্যে নিজের দীর্ঘ পথচলায় পাশে থাকা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানান এই ইংলিশ স্ট্রাইকার।

পুরস্কার জয়ের আনন্দ উদযাপনে সোহোর একটি নাইটক্লাবে বিশেষ পার্টিতেও অংশ নেন তিনি। তবে উদযাপনের পাশাপাশি সতীর্থদের জন্য উপহার কেনার পরিকল্পনাও করছেন কেইন।


জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড’-কে কেইন বলেন, ‘দলের কয়েকজন সতীর্থ ঘড়ি কিংবা এ ধরনের কিছু উপহার চেয়েছে। তাই বায়ার্ন ও ইংল্যান্ড, দুই দলের খেলোয়াড়দের জন্যই ভালো কিছু উপহারের ব্যবস্থা করতে হবে আমাকে। বিষয়টি নিয়ে ভাবছি। নিশ্চিত করতে চাই, সবাই যেন সুন্দর একটি উপহার পায়।’

ব্যালন ডি’অর জয়ের মধ্য দিয়ে ইংল্যান্ডের ষষ্ঠ ফুটবলার হিসেবে এই সম্মান অর্জন করেছেন কেইন। এর আগে ইংল্যান্ডের হয়ে এই পুরস্কার জিতেছেন স্যার স্ট্যানলি ম্যাথিউস, স্যার ববি চার্লটন, কেভিন কিগান ও মাইকেল ওয়েনের মতো কিংবদন্তিরা।

এদিকে, ক্রোয়েশিয়ার বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচের আগে ওয়েম্বলি স্টেডিয়ামে দর্শকদের সামনে নিজের ব্যালন ডি’অর ট্রফি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে কেইনের।

জাতীয় দলের হয়ে ১২৫ ম্যাচে ৯১ গোল করেছেন ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা কেইন। আর ২০২৬ সালে বায়ার্নের হয়ে ৫১ ম্যাচে করেছেন ৬১ গোল। একই বছরে ইংল্যান্ডের জার্সিতে তার গোলসংখ্যা ১২।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ব্যালন ডি’অর  সতীর্থ  উপহার  কেইন 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: