শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক

2026-11-01T09:46:52+00:00
2026-11-01T09:46:52+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
আইন-আদালত
শাপলা চত্বর হত্যাকাণ্ড
শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে শুনানি আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৯:৪৬ এএম 
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি রোববার (১ নভেম্বর) অনুষ্ঠিত হবে। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানির দিন ধার্য রয়েছে।

প্রসিকিউশন সূত্র জানিয়েছে, ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ রাষ্ট্রপক্ষ শুনানি করবে। এর আগে গত ৭ অক্টোবর শুনানির দিন নির্ধারিত ছিল। তবে আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল শুনানির নতুন তারিখ হিসেবে ১ নভেম্বর নির্ধারণ করেন।

এ মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন ১১ আসামি। তাদের মধ্যে রয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক এবং সাবেক মন্ত্রী দীপু মনি। 


অন্যদিকে শেখ হাসিনা, ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ ৩০ আসামি পলাতক রয়েছেন। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   শেখ হাসিনা  বিরুদ্ধে  শুনানি  শাপলা চত্বর হত্যাকাণ্ড 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: