ডিএমপির নিউজ পোর্টাল হ্যাক!

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনলাইন নিউজ পোর্টাল ‘ডিএমপি নিউজ’-এর ওয়েবসাইটে আপত্তিকর রাজনৈতিক বার্তা ও সহিংসতার চিত্র দেখা গেছে। এতে পোর্টালটি

2026-11-01T10:19:50+00:00
2026-11-01T10:20:05+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
জাতীয়
ডিএমপির নিউজ পোর্টাল হ্যাক!
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১০:১৯ এএম  আপডেট: ০১.১১.২০২৬ ১০:২০ এএম
ছবি : সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনলাইন নিউজ পোর্টাল ‘ডিএমপি নিউজ’-এর ওয়েবসাইটে আপত্তিকর রাজনৈতিক বার্তা ও সহিংসতার চিত্র দেখা গেছে। এতে পোর্টালটি সাইবার হামলা বা হ্যাকিংয়ের শিকার হয়েছে কি না, সেটি নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘটনার পর থেকে ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না। তবে এটি হ্যাক হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে ডিএমপি নিউজের ওয়েবসাইটে প্রবেশ করে দেখা যায়, স্বাভাবিক সংবাদ কনটেন্টের পরিবর্তে সেখানে পুলিশের একটি ছবি, সহিংসতার দৃশ্য এবং রাজনৈতিক বার্তাসংবলিত একটি ছবি প্রদর্শিত হচ্ছে। ছবিতে লেখা ছিল, ‘পুলিশ-তুমি যতই মারো, ৫ আগস্ট কি ভুলতে পার?’ এ সময় ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে মিউজিকও শোনা যায়।


ওয়েবসাইটে এমন পরিবর্তন দেখে সাইবার হামলার আশঙ্কা তৈরি হয়েছে। তবে কারা বা কী উদ্দেশে ওয়েবসাইটটিতে এ ধরনের কনটেন্ট যুক্ত করেছে, তা জানা যায়নি।

ডিএমপি নিউজের ওয়েবসাইটে প্রকাশিত পরিচিতি অনুযায়ী, এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিজস্ব অনলাইন সংবাদমাধ্যম। এতে ডিএমপির বিভিন্ন কার্যক্রম, অপরাধসংক্রান্ত সংবাদ, জনসচেতনতামূলক তথ্য ও পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করা হয়।
 
এ বিষয়ে জানতে ডিএমপির মিডিয়া বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে ফোনে ও মেসেজে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ওয়েবসাইটটি হ্যাক হয়েছে কি না, কারা এর পেছনে রয়েছে এবং কিভাবে এমন ঘটনা ঘটেছে এসব বিষয়ে ডিএমপি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ডিএমপি  নিউজ পোর্টাল  হ্যাক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: