রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্টকেন্দ্রিক : রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজনীতি রাজপথের পরিবর্তে পার্লামেন্টকেন্দ্রিক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শক্তিকে

2026-11-01T12:58:38+00:00
2026-11-01T12:58:38+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
জাতীয়
রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্টকেন্দ্রিক : রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ পিএম 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
রাজনীতি রাজপথের পরিবর্তে পার্লামেন্টকেন্দ্রিক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শক্তিকে সরিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হয়েছে। এখন সেই অর্জনকে কাজে লাগিয়ে দেশ গঠনে মনোযোগ দিতে হবে।

রোববার (১ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, ‘রাস্তায় নয়, পার্লামেন্টকেন্দ্রিক রাজনীতি হতে হবে। আন্দোলন করে ফ্যাসিস্ট শক্তিকে সরিয়ে দেওয়া হয়েছে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হয়েছে। এটাকে কাজে লাগাতে হবে।’

দেশের উন্নয়নে রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি দেশ গঠনের ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘রাজনৈতিক বিপ্লব করে শুধু দেশের পরিবর্তন করা যাবে না। দেশকে এগিয়ে নিতে হলে দেশের পরিবর্তনের জন্য দেশকে নির্মাণ করতে হবে। এ দেশ নির্মাণে যুবসমাজকে এগিয়ে দিতে হবে।’

যুবসমাজকে কর্মমুখী করার প্রয়োজনীয়তা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের অগ্রগতিতে তরুণদের হাতে চালিকাশক্তি তুলে দিতে হবে। যুবসমাজকে কীভাবে কাজে লাগানো যায়, সেটিই সরকারের বড় চ্যালেঞ্জ। বাংলাদেশকে এগিয়ে নিতে যুবসমাজের বিকল্প নেই।


শিক্ষাব্যবস্থাকে কর্মবাজারের উপযোগী করে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি। রাষ্ট্রপতি বলেন, দক্ষ ও শিক্ষিত জনশক্তি বিদেশে পাঠাতে পারলে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান তৈরি করা সহজ হবে। এ লক্ষ্যে সরকার কাজ করছে।

বেকারত্বের হতাশা থেকে মাদকের ভয়াবহতা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে যুবসমাজকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি। সমাজের নেতিবাচক দিকগুলো আন্দোলনের মাধ্যমে প্রতিহত করার দায়িত্বও তরুণদের নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   রাস্তা  রাজনীতি  পার্লামেন্টকেন্দ্রিক  রাষ্ট্রপতি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: