একা ভ্রমণে প্রস্তুতি

সময়ের আলো ডেস্ক

ফিচার

ভ্রমণ মানেই আনন্দ, নতুন অভিজ্ঞতা আর নিজের মতো করে কিছুটা সময় কাটানো। অনেকেই এখন দলবেঁধে নয়, বরং একাই ঘুরতে পছন্দ

2026-11-03T05:07:19+00:00
2026-11-03T05:07:19+00:00
 
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
ফিচার
একা ভ্রমণে প্রস্তুতি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৫:০৭ এএম 
ছবি : সংগৃহীত
ভ্রমণ মানেই আনন্দ, নতুন অভিজ্ঞতা আর নিজের মতো করে কিছুটা সময় কাটানো। অনেকেই এখন দলবেঁধে নয়, বরং একাই ঘুরতে পছন্দ করেন। একা ভ্রমণে নিজের পছন্দমতো সময় কাটানোর স্বাধীনতা থাকলেও নিরাপত্তা ও প্রস্তুতির বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। তাই একা ভ্রমণে বের হওয়ার আগে কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন।

গন্তব্য সম্পর্কে জানুন : কোথায় যাচ্ছেন, সেখানকার পরিবেশ, যাতায়াত ব্যবস্থা, আবাসন ও দর্শনীয় স্থান সম্পর্কে আগে থেকেই খোঁজ নিন। অপরিচিত বা ঝুঁকিপূর্ণ জায়গা এড়িয়ে চলুন।

ভ্রমণ পরিকল্পনা জানান : কোথায় যাচ্ছেন, কোথায় থাকবেন এবং কত দিন থাকবেন, তা পরিবারের সদস্য বা বিশ্বস্ত কাউকে জানিয়ে রাখুন। প্রয়োজনে নিয়মিত যোগাযোগ রাখুন।

জরুরি নম্বর সংরক্ষণ করুন : ফোনে পরিবারের সদস্য, স্থানীয় জরুরি সেবা, হোটেল ও পরিবহনসংশ্লিষ্ট প্রয়োজনীয় নম্বর রাখুন। ফোনে চার্জ এবং সঙ্গে পাওয়ার ব্যাংক রাখাও জরুরি।

প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিন : পরিচয়পত্র, টিকেট, প্রয়োজনীয় ওষুধ, কিছু নগদ টাকা ও ব্যাংক কার্ড আলাদা করে রাখুন। অতিরিক্ত জিনিসপত্র বহন না করাই ভালো।


আবাসন বাছাইয়ে সতর্ক থাকুন : নিরাপদ ও পরিচিত এলাকায় হোটেল নির্বাচন করুন। বুকিংয়ের আগে রিভিউ এবং অবস্থান যাচাই করে নিন।

নিজের নিরাপত্তাকে গুরুত্ব দিন : অপরিচিত কারও দেওয়া খাবার বা পানীয় গ্রহণ করবেন না। 

ব্যক্তিগত তথ্য, হোটেলের ঠিকানা কিংবা আর্থিক অবস্থার কথা অপরিচিতদের জানানো থেকে বিরত থাকুন।

সময় বুঝে ঘুরুন : দিনের আলোয় নতুন জায়গা ঘুরে দেখা ভালো। রাতে নির্জন রাস্তা বা অপরিচিত এলাকায় একা যাওয়া এড়িয়ে চলুন।

সময়ের আলো/প্রিন্ট/জেডি  

  বিষয়:   একা ভ্রমণ  প্রস্তুতি 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: