ঢাকায় ডিএমপির অভিযানে ৫৪৯ গ্রেফতার, মামলা ৫৭

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন

2026-11-03T13:43:10+00:00
2026-11-03T13:43:10+00:00
 
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
জাতীয়
ঢাকায় ডিএমপির অভিযানে ৫৪৯ গ্রেফতার, মামলা ৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য, বিস্ফোরিত ককটেলের অংশ, পেট্রোল ও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও মুখপাত্র মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগে ৪৬, ওয়ারীতে ৬৬, মতিঝিলে ৫১, তেজগাঁওয়ে ৭৫, মিরপুরে ১৫২, গুলশানে ৬৯ এবং উত্তরা বিভাগে ৫৬ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ চারজনকে গ্রেফতার করেছে।


অভিযানকালে দুইটি বিস্ফোরিত ককটেলের অংশ, দুই লিটার পেট্রোল, ২৯ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১২৮টি ইয়াবা, ১৯ বোতল ফেনসিডিল, আটটি মোবাইল ফোন এবং নগদ ৩৬ হাজার ৩৮০ টাকা উদ্ধার করা হয়। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ডিএমপির মুখপাত্র।

সময়ের আলো/জোই


  বিষয়:   ডিএমপি  ঢাকা  গ্রেপ্তার  পুলিশ অভিযান  মামলা  মাদক উদ্ধার  রাজধানীর অপরাধ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: