ইকবাল সোবহানকে হত্যা মামলায় গ্রেফতার দেখাল ডিবি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় ডিবিসি নিউজের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল

2026-11-05T02:05:20+00:00
2026-11-05T02:05:20+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
জাতীয়
‘মুচলেকায়’ ছাড়া পাচ্ছেন রাজীব
ইকবাল সোবহানকে হত্যা মামলায় গ্রেফতার দেখাল ডিবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ২:০৫ এএম 
ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষ। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় ডিবিসি নিউজের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তবে একই সঙ্গে আটক ডিবিসির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে ‘মুচলেকা’ নিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বুধবার রাত সোয়া ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দাপ্রধান শফিকুল ইসলাম এ তথ্য জানান। 

তিনি বলেন, ২০২৪ সালের ২৬ আগস্ট দায়ের করা যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় ইকবাল সোবহানকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলায় দণ্ডবিধির ৩০২, ১০৯ ও ৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ আনা হয়েছে।


এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরী ও প্রতিষ্ঠানটির প্রধান অপরাধ প্রতিবেদক রাজীব ঘোষকে আটক করে ডিবি। ডিএমপির পক্ষ থেকে প্রথমে জানানো হয়েছিল, একটি খবর প্রচারকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পর তাদের হেফাজতে নেওয়া হয়েছে।

তবে আটকের কারণ সম্পর্কে তখন বিস্তারিত জানানো হয়নি। পরে ডিবিসির অ্যাসাইনমেন্ট এডিটর মুক্তাদীর অনিক জানান, ইকবাল সোবহানকে কার্যালয় থেকে বের হওয়ার সময় রাস্তা থেকে নিয়ে যাওয়া হয়। জুলাই অভ্যুত্থানের সময়কার কোনো মামলার কারণে তাকে আটক করা হয়ে থাকতে পারে বলে ধারণা করেছিলেন তারা।

অন্যদিকে রাজীব ঘোষকে জিজ্ঞাসাবাদের কথা বলে ডিবি নিয়ে গেছে বলে জানিয়েছিলেন তিনি। রাজীবের ক্ষেত্রে আটকের বিষয়টি অস্বীকার করে মুক্তাদীর বলেন, তাকে শুধু কথা বলার জন্য নিয়ে যাওয়া হয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ইকবাল সোবহান  হত্যা মামলা  গ্রেফতার  ডিবি  মুচলেকা  রাজীব 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: