আপেল-মাল্টার দাম কিছুটা কমেছে, তবুও হিমশিম খাচ্ছেন ক্রেতারা

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

রাজধানীর বাজারে আপেল ও মাল্টার দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমলেও স্বস্তি ফিরছে না ক্রেতাদের। অন্যান্য বিদেশি ফলের দাম

2026-11-06T17:19:45+00:00
2026-11-06T17:19:45+00:00
 
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
বিজনেস
আপেল-মাল্টার দাম কিছুটা কমেছে, তবুও হিমশিম খাচ্ছেন ক্রেতারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৫:১৯ পিএম 
সাধ্যের মধ্যে সব ধরনের ফল কিনতে পারছেন না সাধারণ মানুষ। ছবি : সংগৃহীত
রাজধানীর বাজারে আপেল ও মাল্টার দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমলেও স্বস্তি ফিরছে না ক্রেতাদের। অন্যান্য বিদেশি ফলের দাম এখনো চড়া। ফলে কিছুটা দাম কমার পরও সাধ্যের মধ্যে সব ধরনের ফল কিনতে পারছেন না সাধারণ মানুষ।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে প্রতি কেজি কমলা ৩২০ টাকা, ফুজি আপেল ৩০০ টাকা, দিলশান আপেল ২৫০ টাকা এবং ছোট সাইজের আপেল ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাল্টার দাম মানভেদে ২৫০ থেকে ২৮০ টাকা। এছাড়া সাদা আঙুর ৪০০, কালো আঙুর ৫৫০, আনার ৩৫০, ড্রাগন ফল ২৪০ থেকে ২৬০ এবং নাশপাতি ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে দেশি ফলের দাম তুলনামূলক কম। প্রতি কেজি পেঁপে ৫০ থেকে ৮০ টাকা, পেয়ারা ৮০ থেকে ১০০, সাম্মাম ১০০ এবং দেশি মাল্টা ১০০ থেকে ১২০ টাকায় পাওয়া যাচ্ছে। আকারভেদে প্রতিটি আনারস বিক্রি হচ্ছে ৩০ থেকে ৬০ টাকায়।


ফল ব্যবসায়ী সাইয়েদুল ইসলাম বলেন, গত সপ্তাহের তুলনায় ফলের দাম কিছুটা কমেছে। আপেল ও মাল্টার দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমেছে।

আরেক ব্যবসায়ী সুলতান আহমদ বলেন, মাল্টা ও আপেলের দাম কিছুটা কমেছে। মাল্টা ২৮০ টাকা বিক্রি করছি। গত সপ্তাহে ৩০০ টাকার উপরে বিক্রি করেছি। আজকে নাশপাতি ৩২০ টাকা বিক্রি করছি।

ফল কিনতে আসা আলী হোসেন বলেন, পাকা পেঁপে আড়াই কেজি কিনেছি ১৫০ টাকা। দাম মূলত ফলের সাইজের উপর নির্ভর করে। ছোট সাইজের পেঁপে ৫০ টাকা কেজিও বিক্রি করছে। দেশি ফলগুলোর দাম সবসময় কম থাকে। আমি সেগুলো বেশি কিনে থাকি।

ক্রেতাদের ভাষ্য, কিছু ফলের দাম কমলেও বিদেশি ফল এখনো ব্যয়বহুল। তাই প্রয়োজন অনুযায়ী অল্প পরিমাণে ফল কিনতে হচ্ছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   আপেল  মাল্টা  দাম  হিমশিম  ক্রেতা 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: