লীগ ফিরলে যেন ক্ষতি না হয়, এজন্যই শিবির এখন নীরব : নাছির

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাছির উদ্দীন নাছির বলেছেন, ছাত্রলীগ ফিরে এলে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্যই ছাত্রশিবির এখন নীরব ভূমিকায়

2026-11-10T18:24:57+00:00
2026-11-10T18:24:57+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
রাজনীতি
লীগ ফিরলে যেন ক্ষতি না হয়, এজন্যই শিবির এখন নীরব : নাছির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:২৪ পিএম 
ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাছির উদ্দীন নাছির। ছবি : সংগৃহীত
ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাছির উদ্দীন নাছির বলেছেন, ছাত্রলীগ ফিরে এলে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্যই ছাত্রশিবির এখন নীরব ভূমিকায় আছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

পোস্টে নাছির উদ্দীন নাছির লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্থিতিশীল করার অপচেষ্টা প্রতিহত করতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সংকটময় সময়ে শিক্ষার্থীদের পাশে থাকার পরিবর্তে অবসর যাপনের জন্য পর্যটনকেন্দ্রে সময় কাটানোয় শিক্ষার্থীরা হতাশ ও আশাহত হয়েছেন। শিক্ষার্থীরা বরং অনেক বেশি খুশি হতেন, যদি তিনি এই সময়ে শিক্ষার্থীদের পাশে থেকে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের যে কোনো অপতৎপরতা রাজপথে মোকাবিলায় সাহসী ভূমিকা রাখতেন এবং প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বার্থরক্ষায় পাশে দাঁড়াতেন।


এতে তিনি লেখেন, জুলাইয়ে ছাত্রশিবির যেমন নীরব ভূমিকায় ছিল; যদি লীগের পতন না হতো শিবিরের কোনো নেতাই ক্ষতিগ্রস্ত হতেন না। ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা থেকে একজন কর্মী পর্যন্ত নিজেদের নীরব ভূমিকার জন্য লীগের ছাড়পত্র পেয়ে সুবিধাজনক অবস্থান থাকতেন। সাদিক কায়েম ও এস এম ফরহাদরা হতেন হল ছাত্রলীগের নেতা।

এতে তিনি আরও লেখেন, ঠিক একইভাবে এখনও তারা নীরব ভূমিকা রাখছে; যদি লীগ ফিরে আসে তাহলে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। লীগের কাছে ধর্ণা দেবে যে, আপনাদের ফিরে আসতে আমরা কোনোরূপ বাধা দেইনি। তারপর লীগের ছায়াতলে নিরাপদে থাকবে। অপরাপর রাজনৈতিক সংগঠন ও ছাত্রসমাজ থেকে তাদের অবস্থান-কার্যক্রম ২৪-এর মতোই সুবিধাবাদী।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ছাত্রদল  শিবির  নাছির  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: