চলাফেরার সময় যে দোয়া পড়বেন

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

মুসলমান কোনো অবস্থায়ই আল্লাহর স্মরণ থেকে উদাসীন হবে না। জাগরণে-নিদ্রায়, খাবারের সময়, পথচলার মুহূর্তে, এমনকি প্রাকৃতিক প্রয়োজন পূরণে প্রবেশ-প্রস্থানের সময়ও

2026-11-11T08:01:59+00:00
2026-11-11T08:03:05+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
ইসলাম
চলাফেরার সময় যে দোয়া পড়বেন
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৮:০১ এএম  আপডেট: ১১.১১.২০২৬ ৮:০৩ এএম
ছবি : সংগৃহীত
মুসলমান কোনো অবস্থায়ই আল্লাহর স্মরণ থেকে উদাসীন হবে না। জাগরণে-নিদ্রায়, খাবারের সময়, পথচলার মুহূর্তে, এমনকি প্রাকৃতিক প্রয়োজন পূরণে প্রবেশ-প্রস্থানের সময়ও রয়েছে বিভিন্ন দোয়া ও জিকির। 

ঘুমাতে যাওয়ার সময় শেষ কথা হবে আল্লাহর জিকির, ঘুম থেকে জেগেও প্রথম কথা হবে আল্লাহর জিকির। অনুরূপ পথচলার সময়ও বিভিন্ন ধাপে বিভিন্ন দোয়া ও জিকির পড়া সুন্নত।

আল্লাহর রাসুল (সা.) যখন সমতল ভূমিতে হাঁটতেন, তিনি ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ পড়তেন। ওপরের দিকে ওঠার সময় পড়তেন ‘আল্লাহু আকবার’ ও নিচে নামার সময় পড়তেন ‘সুবহানাল্লাহ’।

আমরাও ফুটপাথে চলার সময়, সিঁড়ি বা লিফটে ওঠা-নামার সময় এই আমলগুলো করতে পারি। এতে চলাফেরার প্রয়োজন যেমন পূরণ হবে, তেমনি সমৃদ্ধ হতে থাকবে জান্নাতের জগৎ।

আল্লাহ সবসময় আমল করার তওফিক দিন। (বুখারি : ২৯৯৩; তিরমিজি : ৩৩৮৩)

সময়ের আলো/আতা
  বিষয়:   মুসলমান  আল্লাহ  স্মরণ  উদাসীন  জাগরণ  নিদ্রা  খাবার  সময়  পথচলা  মুহূর্ত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: