স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের পার্লামেন্টের রোহিঙ্গাবিষয়ক অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) একটি প্রতিনিধিদল। এ সময় রোহিঙ্গা সংকট

2026-11-11T16:34:56+00:00
2026-11-11T16:34:56+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
জাতীয়
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদলের সাক্ষাৎ
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৪:৩৪ পিএম 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদলের সাক্ষাৎ । ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের পার্লামেন্টের রোহিঙ্গাবিষয়ক অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) একটি প্রতিনিধিদল। এ সময় রোহিঙ্গা সংকট নিরসন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন এবং আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান আইনি প্রক্রিয়া নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর নিজ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ইমরান হুসাইন প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন, কাউন্সিলর হাসান উজ্জামান খান, পার্লামেন্টারি গবেষক মোহাম্মদ তাহমিদ মারযূক মোরশেদ এবং অরফানস ইন নিডের হেড অব ফান্ডরেইজিং আলতাফ হুসাইন।

বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সম্মানজনক প্রত্যাবাসনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের নাগরিকদের নিজ ভূমিতে নাগরিক অধিকার ও মর্যাদার সঙ্গে ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই দীর্ঘস্থায়ী এ সংকটের অবসান ঘটাতে হবে। এ সংকট সমাধানে আন্তর্জাতিক অঙ্গনে বহুমুখী কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।


অন্যদিকে, যুক্তরাজ্যের প্রতিনিধিদল রোহিঙ্গা সংকটে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা বাড়াতে জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এসকে
  বিষয়:   স্বরাষ্ট্রমন্ত্রী  সালাহউদ্দিন আহমদ  সঙ্গে  ব্রিটিশ  পার্লামেন্ট  রোহিঙ্গাবিষয়ক  প্রতিনিধিদল  সাক্ষাৎ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: