রমজানের ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকিতে মূল্য পরিশোধের সুযোগ

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক ও বাজার স্থিতিশীল রাখতে ১০ ধরনের পণ্য আমদানিতে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন

2026-11-11T16:47:47+00:00
2026-11-11T16:47:47+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বিজনেস
রমজানের ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকিতে মূল্য পরিশোধের সুযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৪:৪৭ পিএম 
ছবি : সংগৃহীত
রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক ও বাজার স্থিতিশীল রাখতে ১০ ধরনের পণ্য আমদানিতে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন এসব পণ্য আমদানির ক্ষেত্রে ৯০ দিনের মধ্যে মূল্য পরিশোধ করতে পারবেন ব্যবসায়ীরা।

পণ্যগুলোর মধ্যে রয়েছে চাল, চিনি, সয়াবিন তেল, খেজুর ও বিভিন্ন ধরনের মসলা। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে। নতুন নির্দেশনা আগামী ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হতে পারে। এ মাসে এসব পণ্যের চাহিদা সাধারণ সময়ের তুলনায় বেড়ে যায়। সরবরাহে ঘাটতি ও বাজারে অস্থিরতা এড়াতে আগেভাগেই আমদানিতে এ সুবিধা দেওয়া হয়েছে।


সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মনে করেন, আমদানিতে এ সুবিধার পাশাপাশি কর কাঠামোও যৌক্তিক করা প্রয়োজন। তাদের মতে, রমজানে বেশি ব্যবহৃত পণ্য আমদানি করতে সাধারণত ১৫ থেকে ৬০ দিন সময় লাগে। পণ্য কোন দেশ থেকে এবং কোন পথে আনা হচ্ছে, তার ওপর এ সময় নির্ভর করে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   রমজান  পণ্য  আমদানি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: