কূটনীতির নামে হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র, অভিযোগ পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র কূটনীতির নামে সামরিক হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নতুন সামরিক সক্ষমতা ব্যবহার ও তা প্রয়োগের

2026-11-11T19:21:23+00:00
2026-11-11T19:21:23+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
কূটনীতির নামে হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র, অভিযোগ পেজেশকিয়ানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:২১ পিএম 
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র কূটনীতির নামে সামরিক হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নতুন সামরিক সক্ষমতা ব্যবহার ও তা প্রয়োগের হুমকি দিয়ে ওয়াশিংটন ‘হুমকির মাধ্যমে কূটনীতি’ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতেই তারা যুদ্ধ শুরু করেছে। কিন্তু যুদ্ধের প্রথম দিনেই ইরানের লামের্দ শহরের একটি ক্রীড়া হলে হামলায় যুক্তরাষ্ট্র প্রিসিশন স্ট্রাইক মিসাইল (পিআরএসএম) ব্যবহার করেছে। ওই হামলায় ২১ জন বেসামরিক মানুষ নিহত হন।

এ ছাড়া ইরানের একটি ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলার জন্য পেন্টাগন ‘ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট’ (এমওএবি) বোমা ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে বলে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনের কথাও উল্লেখ করেন তিনি। ‘মাদার অব অল বম্বস’নামে পরিচিত এই বোমা যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী প্রচলিত বোমা।


যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের সমালোচনা করে পেজেশকিয়ান বলেন, এতে কোনো স্ববিরোধিতা নেই, বরং এটি লজ্জাজনক। বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য হুমকি কারা?


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   কূটনীতি  হুমকি  যুক্তরাষ্ট্র  অভিযোগ  পেজেশকিয়ান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: