ইউরেনিয়াম দেশের বাইরে পাঠাবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো অংশই দেশের বাইরে পাঠানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি।

2026-11-11T21:02:33+00:00
2026-11-11T21:08:57+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইউরেনিয়াম দেশের বাইরে পাঠাবে না ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:০২ পিএম  আপডেট: ১১.১১.২০২৬ ৯:০৮ পিএম
ইরানের পতাকা। ছবি : দ্য গার্ডিয়ান
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো অংশই দেশের বাইরে পাঠানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি। ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত তৃতীয় কোনো দেশে সরিয়ে নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে তেহরান।

লেবাননের টেলিভিশন চ্যানেল আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এ অবস্থানের কথা জানান রেজায়ি। তিনি বলেন, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণ ও সংরক্ষণের প্রস্তাব দেওয়া রাশিয়াকেও তেহরানের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।

এর আগে একাধিকবার ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমানোর বিষয়ে আলোচনার পথ খোলা রেখেছে দেশটি।


এদিকে নতুন একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি বা ‘মিসাইল সিটি’ উন্মোচন করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সেখানে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সেগুলো উৎক্ষেপণের ব্যবস্থাও প্রদর্শন করা হয়েছে।

উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি এবং আইআরজিসির মহাকাশ বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি।

এ বিষয়ে মোহেবি জানান, আইআরজিসির মহাকাশ বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনকেন্দ্রগুলো দ্রুতগতিতে ভূপৃষ্ঠের স্থাপনা থেকে ভূগর্ভস্থ স্থাপনায় সরিয়ে নিয়েছে। শুধু অস্ত্র সংরক্ষণের জন্য ভূগর্ভস্থ স্থাপনা নির্মাণই নয়, মাটির গভীরে গড়ে তোলা হয়েছে ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য বিশেষ নগরীও। 

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   ইউরেনিয়াম  ইরান  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: