নুসরাতের পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রীকে আসিফের প্রশ্ন

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা

2026-11-12T10:48:21+00:00
2026-11-12T10:48:21+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
রাজনীতি
নুসরাতের পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রীকে আসিফের প্রশ্ন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:৪৮ এএম 
এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত
এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, নাকি জনগণকে আইন নিজের হাতে তুলে নিতে হবে?

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ প্রশ্ন তোলেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ।

পোস্টে নুসরাত তাবাসসুমের পুড়ে যাওয়া বাড়ির ছবি যুক্ত করে তিনি লেখেন, ‘নুসরাতের বাড়ির অবস্থা। ওর পরিবারকে পুড়িয়ে মারতে চেয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী কি নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন, নাকি জনগণকে আইন হাতে তুলে নিতে হবে?’

এর আগে বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ ওঠে। এতে বাড়িতে আগুন লেগে ঘর পুড়ে যায়। নুসরাতের মা-বাবাসহ পরিবারের সদস্যরা আহত হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ জানান নুসরাত।

পোস্টে তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

সময়ের আলো/এসএকে
  বিষয়:   নুসরাত  পরিবার  স্বরাষ্ট্রমন্ত্রী  আসিফ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: