উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ‘তেরেনাম বাবু’ গ্রেফতার

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

রাজধানীর মোহাম্মদপুর থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা

2026-11-11T15:03:25+00:00
2026-11-11T15:04:50+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
রাজনীতি
উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ‘তেরেনাম বাবু’ গ্রেফতার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:০৩ পিএম  আপডেট: ১১.১১.২০২৬ ৩:০৪ পিএম
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু। ছবি : সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুর থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১১ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবু ওরফে তেরে নাম বাবুকে গ্রেফতার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে পাঠানো হবে।


কি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সে বিষয়টি জানতে চাইলে মো. শফিকুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। একটা মিটিংয়ে আছি পরে কথা বলব।

জানা যায়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মধ্যরাতে তাকে ডিবি কার্যালয় নিয়ে যায়। তবে কোন কারণে তাকে ডিবি গ্রেফতার দেখিয়েছে সে বিষয়টি জানা যায়নি।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   উত্তর স্বেচ্ছাসেবক দল  সহ-সভাপতি  তেরেনাম বাবু  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: