গণহত্যাকারী ফ্যাসিস্টকে এই মাটিতে আশ্রয় নিতে দেওয়া হবে না

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশব্যাপী বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড, ককটেল বিস্ফোরণ ও সশস্ত্র হামলা ঘটিয়েছে বলে অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন

2026-11-11T09:26:53+00:00
2026-11-11T09:26:53+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
রাজনীতি
হাসনাত আবদুল্লাহ
গণহত্যাকারী ফ্যাসিস্টকে এই মাটিতে আশ্রয় নিতে দেওয়া হবে না
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:২৬ এএম 
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ। ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশব্যাপী বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড, ককটেল বিস্ফোরণ ও সশস্ত্র হামলা ঘটিয়েছে বলে অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এই দেশের মাটি হাজারো শহিদের রক্তে রঞ্জিত পবিত্র মাটি। এই মাটিতে কোনো গণহত্যাকারী ও পলাতক ফ্যাসিস্টকে এক মুহূর্তের জন্যও আশ্রয় নিতে দেওয়া হবে না।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, সারা রাত ককটেল বিস্ফোরণের পর শেষ রাতে বাসে আগুন দিয়ে ঘুমন্ত চালককে হত্যা করেছে নিষিদ্ধ ফ্যাসিস্টরা। দিনের আলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ককটেল হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়েছে। এ ছাড়া জুলাইয়ের একজন সমন্বয়কের ওপর প্রকাশ্যে সশস্ত্র হামলা ঘটিয়েছে তারা।

আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ও পুনর্বাসনের দাবির প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন করেন, এসব ঘটনার পরও যারা আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার চান, পুনর্বাসন চান, তারা কী বলবেন? আওয়ামী লীগের প্রকৃত রূপ বুঝতে আর কত রক্ত, আগুন ও সন্ত্রাসের ঘটনা ঘটতে হবে?

দলটির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে তিনি বলেন, একটি দল গণহত্যা চালিয়ে মাত্র ২০ দিনে দুই হাজার মানুষকে হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে। সেই হত্যাকাণ্ডের রক্তের দাগ এখনো শুকায়নি। হত্যাকাণ্ডের ভিডিও ও ছবি থাকার পরও দলটির রক্তের তৃষ্ণা মেটেনি। তার অভিযোগ, আবারও রক্ত ঝরানোর উদ্দেশ্যে দলটির নেতা-কর্মীরা লগি-বৈঠা, দা ও কুড়াল হাতে রাস্তায় নেমেছেন।

আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের উদ্যোগ ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল জানিয়ে হাসনাত বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ছিল রাষ্ট্রের পুলিশ, বিজিবি ও সংশ্লিষ্ট বাহিনীগুলোর। অথচ আবারও ছাত্রসংগঠনগুলোকে রাজপথে নামতে হচ্ছে, স্লোগান দিতে হচ্ছে, সন্ত্রাসীদের আটক করতে হচ্ছে এবং রাত জেগে রাজপথ পাহারা দিতে হচ্ছে।


দেশের তরুণ প্রজন্মের আত্মত্যাগের প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে তরুণদের রক্ত দিতে হয়েছে।’ আর কতবার তাদের সন্ত্রাসীদের মোকাবিলা করতে রাজপথে নামতে হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে সাধারণ তরুণেরা সামনে থাকলেও ক্ষমতা, পদ ও পদবির ক্ষেত্রে তাদের যথাযথ মূল্যায়ন করা হয় না। তার ভাষায়, জুলাইয়ের বাস্তবতার একপাশে রয়েছে ‘নেপোকিডদের ক্ষমতা’, অন্য পাশে জনতা। জুলাইয়ের এই দুই বাস্তবতা মাথায় রাখতে হবে।

সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে আবুল হাসনাত আবদুল্লাহ বলেন, গত দুই দিনের ঘটনা থেকেই সরকার কী করতে পারছে বা পারবে, তা বোঝা গেছে। সরকারের আশায় বসে না থেকে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নিষিদ্ধ ফ্যাসিস্টদের প্রতিরোধ করতে হবে।

সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, দুই হাজারের বেশি শহিদ তাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা দেশের মানুষের কাছে আমানত হিসেবে রেখে গেছেন। একদল চোর, লুটেরা ও সন্ত্রাসীর হাতে সেই স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না। জান দেব, কিন্তু জুলাই দিব না।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   গণহত্যাকারী  ফ্যাসিস্ট  মাটিতে আশ্রয়  হাসনাত আবদুল্লাহ 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: