হাসিবের ওপর হামলাকারীদের পরিচয় মেলেনি, এনসিপির অভিযোগ হাবিবের বিরুদ্ধে

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় জড়িতদের পরিচয় এখনও

2026-11-10T20:27:53+00:00
2026-11-10T20:27:53+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
রাজনীতি
হাসিবের ওপর হামলাকারীদের পরিচয় মেলেনি, এনসিপির অভিযোগ হাবিবের বিরুদ্ধে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম 
সংগৃহীত ছবি
জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় জড়িতদের পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় হাবিব নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। তবে পুলিশ বলছে, ঘটনাটি তদন্তাধীন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রিসোর্টের সামনে এ হামলার ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক নারীর সঙ্গে হাসিব অটোরিকশায় কোথাও যাচ্ছেন (পরে নিশ্চিত হওয়া গেছে ওই নারী হাসিব আল ইসলামের স্ত্রী)। সেসময় অটোরিকশায় যাওয়ার সময় একদল ব্যক্তি সেটির গতিরোধ করে হাসিবের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীদের একজন তাকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে তেড়ে যান। পরে দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন হাসিব। হামলার সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ এখনো এসব অভিযোগের সত্যতা নিশ্চিত করেনি।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার খবর তারাও পেয়েছেন। তবে কারা হামলা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হাসিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।


রিসোর্ট সূত্রে জানা গেছে, ৮ নভেম্বর স্ত্রীকে নিয়ে বালিশিরা রিসোর্টে ওঠেন হাসিব। মঙ্গলবার তার চেকআউটের কথা ছিল। রিসোর্টের ১১৮ নম্বর কক্ষের অগ্নিবীণায় অবস্থান করছিলেন তারা।

রিসোর্ট ম্যানেজার ইয়াসির আরাফাত স্বপন জানান, হামলার পর থেকে আত্মরক্ষার জন্য আত্মগোপনে রয়েছেন হাসিব।

জাতীয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, হাসিব আহত হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন। তিনি হামলার নিন্দা জানিয়ে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   হাসিব  হামলাকারী  পরিচয়  এনসিপি  অভিযোগ  হাবিব 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: