এমপি নুসরাতের পরিবারের সবাইকে পুড়িয়ে মারতে চেয়েছিল, অভিযোগ এনসিপি নেত্রীর

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের বিরুদ্ধে

2026-11-12T10:49:35+00:00
2026-11-12T10:49:35+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
রাজনীতি
এমপি নুসরাতের পরিবারের সবাইকে পুড়িয়ে মারতে চেয়েছিল, অভিযোগ এনসিপি নেত্রীর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:৪৯ এএম 
বুধবার রাতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন দলটির সহ-আন্তর্জাতিক সম্পাদক আশরেফা খাতুন। তার অভিযোগ, বাড়িতে থাকা পরিবারের সদস্যদের সবাইকে পুড়িয়ে মারতে চেয়েছিল হামলাকারীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ অভিযোগ করেন আশরেফা খাতুন।

স্ট্যাটাসে তিনি লেখেন, এই বাড়িতে নুসরাতের পরিবারের সদস্যদের পাশাপাশি পোষা পশুপাখিও ছিল। মানুষ বাঁচতে পারলেও নিরীহ পশুদের বাঁচানো যায়নি। ‘শুয়োর লীগ চাইছিলই সবাইকে পুড়িয়ে মারতে। আর আপনারা এদেরকে মেনে নিতে বলেন।’

এর আগে বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ঘটনার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাবো। ইনকিলাব জিন্দাবাদ।’


এ ঘটনায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেট্রোলবোমা নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে এনসিপির মিডিয়া সেল। দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাড়িটিতে পেট্রোলবোমা হামলার কথা উল্লেখ করেছেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। আগুনে দুটি ছাগলও মারা গেছে।

তিনি আরও জানান, নুসরাত তাবাসসুমের মা-বাবা বাড়ি থেকে ২০ থেকে ৩০ হাত দূরে অবস্থিত একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় থাকেন। ওই ভবনে আগুন ছড়ায়নি। এ ঘটনায় সংসদ সদস্যের পরিবারের কেউ দগ্ধ হননি।

অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, আগুন কীভাবে লেগেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে আগুনের কারণ নিশ্চিত হওয়া যাবে।
  বিষয়:   নুসরাত  এনসিপি  অগ্নিসংযোগ  আগুন 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: