সনদ অর্জনই প্রকৃত শিক্ষা নয়, প্রয়োজন বিবেক ও মনুষ্যত্বের চর্চা : রিজভী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

শুধু মুখস্থবিদ্যার মাধ্যমে পরীক্ষায় পাস কিংবা ডিগ্রির সনদ অর্জনই প্রকৃত শিক্ষা নয়। শিক্ষার সঙ্গে বুদ্ধিমত্তা, বিবেক, মনুষ্যত্ব ও যুক্তিবোধের সমন্বয়

2026-11-12T11:50:20+00:00
2026-11-12T11:50:20+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
রাজনীতি
সনদ অর্জনই প্রকৃত শিক্ষা নয়, প্রয়োজন বিবেক ও মনুষ্যত্বের চর্চা : রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ এএম 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
শুধু মুখস্থবিদ্যার মাধ্যমে পরীক্ষায় পাস কিংবা ডিগ্রির সনদ অর্জনই প্রকৃত শিক্ষা নয়। শিক্ষার সঙ্গে বুদ্ধিমত্তা, বিবেক, মনুষ্যত্ব ও যুক্তিবোধের সমন্বয় ঘটলেই তা প্রকৃত জ্ঞানে পরিণত হয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, প্রকৃত শিক্ষা মানুষের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে। একই সঙ্গে শিক্ষার্থীর হৃদয় ও ঘরে আনন্দের প্রদীপ জ্বালায়।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নবাগত ছাত্রীদের অভিনন্দন জানিয়ে রিজভী বলেন, শিক্ষা মানুষের মধ্যে দূরদৃষ্টি বা ‘ভিশন’ তৈরি করে। এটি এমন এক দেখার ক্ষমতা, যার মাধ্যমে সাধারণ দৃষ্টিসীমা পেরিয়ে অনেক দূর পর্যন্ত উপলব্ধি করা যায়। চাকরি ও উপার্জনের জন্য ডিগ্রির প্রয়োজন রয়েছে। তবে পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠতে হলে শিক্ষার অন্তর্নিহিত তাগিদ হৃদয়ে ধারণ করতে হবে। যে শিক্ষা শিক্ষার্থীর মনে আনন্দ জাগাতে পারে না, তা কখনো প্রকৃত শিক্ষা হতে পারে না।

শিক্ষার্থীদের প্রতিযোগিতার মনোভাব নিয়ে রিজভী বলেন, ছাত্রজীবনে ভালো করার জন্য কিছুটা ‘ইগো’ বা জেদ থাকা ইতিবাচক। তবে সেই জেদ স্থায়ী করা উচিত নয়। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পর ইগো কমিয়ে আত্মসম্মানবোধ বা ‘সেলফ-রেসপেক্ট’ গড়ে তুলতে হবে।

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণা করে তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে ভর্তির সময় তাদেরও এভাবে নবীনবরণ করা হয়েছিল। সময়ের পরিবর্তন হলেও সংস্কৃতির চিরায়ত ধারা থেমে থাকেনি। ইন্টারমিডিয়েটে পড়ার সময় তাদের শিক্ষক রুহুল আমিন স্যার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’ উপন্যাস অত্যন্ত সুন্দর ও আনন্দদায়কভাবে পড়াতেন। সেই পাঠের সংলাপ এখনো তার কানে বাজে।


শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে পাঠদান আনন্দময় করার ওপর গুরুত্ব দেন রিজভী। তিনি বলেন, শিক্ষকদের এমনভাবে পড়াতে হবে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনায় আনন্দ পায় এবং শ্রেণিকক্ষের প্রতি আকৃষ্ট হয়।

দার্শনিক মাওলানা রুমির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই সম্ভাবনার ডানা লুকিয়ে থাকে। সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সেই ডানা মেলে আকাশে ওড়ার কৌশল শিখতে হয়।

কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম এবং বসিলা হাইস্কুলের সভাপতি মো. সোহেল রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ফরহানা ইয়াসমিন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সনদ  শিক্ষা  মনুষ্যত্ব  রিজভী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: