নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ, দেশজুড়ে বিক্ষোভের ডাক এনসিপির

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পরিষদের সদস্য, জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামের বাড়িতে

2026-11-12T16:38:30+00:00
2026-11-12T16:38:30+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
রাজনীতি
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ, দেশজুড়ে বিক্ষোভের ডাক এনসিপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৪:৩৮ পিএম 
ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পরিষদের সদস্য, জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এ কর্মসূচি পালনের কথা জানানো হয়।

নির্দেশনায় দলের সব জেলা, মহানগর, থানা ও উপজেলা ইউনিটকে নিজ নিজ সাংগঠনিক এলাকায় অবিলম্বে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।


এতে বলা হয়, গত ১১ নভেম্বর রাতে নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে দেশজুড়ে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে এনসিপি।

দলের সব সাংগঠনিক ইউনিটকে নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   নুসরাত তাবাসসুম  বাড়ি  অগ্নিসংযোগ  বিক্ষোভ  এনসিপি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: