সব ষড়যন্ত্র প্রতিহত করতে সরকারের সঙ্গে জনগণও প্রস্তুত : রিজভী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দেশজুড়ে চলমান অরাজকতা ও নাশকতার প্রতিবাদে আবারও রাজপথে সরব হয়েছে বিএনপি। ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগ করে ভীতিকর পরিস্থিতি তৈরির

2026-11-12T19:41:53+00:00
2026-11-12T19:42:47+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
রাজনীতি
সব ষড়যন্ত্র প্রতিহত করতে সরকারের সঙ্গে জনগণও প্রস্তুত : রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:৪১ পিএম  আপডেট: ১২.১১.২০২৬ ৭:৪২ পিএম
রুহুল কবির রিজভী। ফাইল ছবি
দেশজুড়ে চলমান অরাজকতা ও নাশকতার প্রতিবাদে আবারও রাজপথে সরব হয়েছে বিএনপি। ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগ করে ভীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, গণহত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার যেকোনো ষড়যন্ত্র রুখতে বিএনপি ও গণতন্ত্রকামী মানুষ প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শাহবাগে বিক্ষোভ মিছিলের আগে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। পরে শাহবাগ থেকে শুরু হওয়া মিছিলে অংশ নেন বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


রুহুল কবির রিজভী বলেন, ‘সব ধরনের অরাজকতার বিরুদ্ধে দেশের গণতান্ত্রিক মানুষ ঐক্যবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগ করে দেশে ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা সফল হবে না। গোপনে থেকে টাকার বিনিময়ে গাড়িতে আগুন দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারকে কলঙ্কিত করা যাবে না।’

সময়ের আলো/মহু
  বিষয়:   ষড়যন্ত্র  রুহুল কবির রিজভী  বিএনপি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: