ঘুষের টাকাসহ গ্রেফতার সার্ভেয়ার আসাদুল কারাগারে

আদালত প্রতিবেদক

আইন-আদালত

রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে ঘুষের এক লাখ টাকা গ্রহণের অভিযোগে করা মামলায় সার্ভেয়ার মো. আসাদুল

2026-11-12T20:06:57+00:00
2026-11-12T20:06:57+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
আইন-আদালত
ঘুষের টাকাসহ গ্রেফতার সার্ভেয়ার আসাদুল কারাগারে
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম 
ঘুষের টাকা গ্রহণের অভিযোগে সার্ভেয়ার মো. আসাদুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত । ছবি : সংগৃহীত
রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে ঘুষের এক লাখ টাকা গ্রহণের অভিযোগে করা মামলায় সার্ভেয়ার মো. আসাদুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার রিমান্ড শেষে আসামিকে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক হাফিজুর রহমান মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী ফরহাদ হোসেন নিয়ন জামিনের প্রার্থনা করেন। অপরদিকে দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি জামিনে পক্ষে যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. শাহজাহান কবির জামিনের আবেদন নাকচ করে এ আদেশ দেন। এর আগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।


জানা যায়, জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি পৃথক করা এবং নকশা তৈরির কাজ করে দেওয়ার বিনিময়ে অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলামের কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন সার্ভেয়ার আসাদুল ইসলাম। মনিরুল ইসলাম ঢাকা জেলার লালবাগ থানার চরকামরাঙ্গী মৌজায় ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। জমির সীমানা নির্ধারণ ও  নকশা তৈরির জন্য গত ২৭ এপ্রিল তিনি ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। তবে প্রায় ছয় মাসেও কাজ শেষ না হওয়ায় তিনি একাধিকবার লালবাগ রাজস্ব সার্কেলে যোগাযোগ করেন। একপর্যায়ে তাকে সার্ভেয়ার আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। পরে ঘুষ দাবির বিষয়টি দুদককে জানান মনিরুল। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করে দুদকের ঢাকা জেলা কার্যালয়-১-এর একটি বিশেষ দল ফাঁদ অভিযানের পরিকল্পনা করে।

দুদকের অভিযোগ অনুযায়ী, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সার্ভেয়ারের নির্ধারিত কক্ষে আসাদুল ইসলামকে এক লাখ টাকা ঘুষ দেন অভিযোগকারী। টাকা গ্রহণের পর আসাদুল তা তার ডান পাশের সাইড টেবিলের দ্বিতীয় তাকে রাখেন। এ সময় আগে থেকে অবস্থান নেওয়া দুদকের ফাঁদ দলের সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। পরে ওই টেবিলের দ্বিতীয় তাক থেকে খাকি রঙের খামে রাখা এক লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা টাকার নম্বরের সঙ্গে অভিযোগকারীর আগে সরবরাহ করা টাকার নম্বরের হুবহু মিল পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে আসাদুল ঘুষ গ্রহণের বিষয়টি স্বীকার করেছেন বলেও দুদকের আবেদনে উল্লেখ করা হয়। ঘুষ গ্রহণের ঘটনায় দুদকের সহকারী পরিচালক মো. মাহবুব মোর্শেদ বাদী হয়ে দণ্ডবিধির ১৬১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় আসাদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন।

সময়ের আলো/এসকে
  বিষয়:   ঘুষ  টাকা  গ্রেফতার  সার্ভেয়ার  আসাদুল ইসলাম  কারাগারে  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: