পেট্রোল বোমায় ক্ষতিগ্রস্ত নুসরাতের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় টিম

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

পেট্রোল বোমা হামলায় ক্ষতিগ্রস্ত এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী

2026-11-13T10:39:49+00:00
2026-11-13T10:39:49+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
রাজনীতি
পেট্রোল বোমায় ক্ষতিগ্রস্ত নুসরাতের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় টিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:৩৯ এএম 
নুসরাত তাবাসসুম ও ক্ষতিগ্রস্ত গ্রামের বাড়ি। ছবি : সংগৃহীত
পেট্রোল বোমা হামলায় ক্ষতিগ্রস্ত এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় প্রতিনিধি দল।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে প্রতিনিধি দলটি পরিদর্শনের উদ্দেশে রওনা হয়েছে। বিকেল ৩টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্যরা প্রেস ব্রিফিং করবেন।

প্রতিনিধি দলে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এমপি, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর।


এর আগে গত বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। ঘটনার সময় বাড়িতে আটজন ছিলেন। এতে দুজন আহত হন। এ ছাড়া আগুনে দুটি ছাগল মারা যায় এবং বাড়ির আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা করেছেন নুসরাত তাবাসসুম। মামলায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   পেট্রোল বোমা  নুসরাত  বিরোধী দল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: