১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অবস্থার কারণে বিকল্প হিসেবে রেলপথে লংমার্চ করার পরিকল্পনা করেছিল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। তবে শেষ পর্যন্ত

2026-11-13T22:18:56+00:00
2026-11-13T22:18:56+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
রাজনীতি
১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:১৮ পিএম 
১১ দলের লংমার্চের পুরোনো ছবি।
ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অবস্থার কারণে বিকল্প হিসেবে রেলপথে লংমার্চ করার পরিকল্পনা করেছিল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। তবে শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে সিলেটমুখী এ কর্মসূচি। পূর্বঘোষণা অনুযায়ী, আগামী ২১ নভেম্বর লংমার্চটি হওয়ার কথা ছিল। নতুন তারিখও এখনো নির্ধারণ করা হয়নি।

শুক্রবার (১৩ নভেম্বর) জামায়াতের কেন্দ্রীয় নেতারা জানান, সিলেটমুখী মহাসড়কের দুরবস্থার কারণে স্থানীয় পর্যায় থেকে রেলপথে লংমার্চের প্রস্তাব আসে। পরিকল্পনা ছিল, ট্রেনে সিলেটে পৌঁছে রেলস্টেশনের কাছাকাছি কোনো স্থানে পথসভা করা হবে। এতে সড়কপথে যাতায়াতের কারণে সাধারণ মানুষের ভোগান্তি এড়ানো সম্ভব হবে বলে মনে করেছিলেন নেতারা।

এ বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, আপাতত সিলেটমুখী লংমার্চের নতুন কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। দলের শীর্ষ নেতারা বৈঠক করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, আগের কর্মসূচিগুলোর মূল্যায়ন এবং দেশের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে।


গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে গত ৬ আগস্ট চার বিভাগে ধারাবাহিক লংমার্চের কর্মসূচি ঘোষণা করে ১১-দলীয় ঐক্য। রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত এক অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন জামায়াতের আমির শফিকুর রহমান।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করে ১১ দল। এরপর তৃতীয় কর্মসূচি হিসেবে ৩১ অক্টোবর খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচির সমাপনী সমাবেশ হয় কুষ্টিয়ায়। 

সময়ের আলো/জেডি 

  বিষয়:   ১১ দল  সিলেটমুখী  লংমার্চ  স্থগিত  জামায়াতে ইসলামী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: