ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঐক্যবদ্ধ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর

2026-11-14T12:52:25+00:00
2026-11-14T12:52:25+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৫২ পিএম 
ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঐক্যবদ্ধ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। তিনি বলেন, সব ধরনের অবিচার ও অবহেলা দূর করে হাটহাজারীকে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর বৌদ্ধ বিহারে পবিত্র কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বর্তমান গণতান্ত্রিক সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমঅধিকার ও সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করছে। পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সমাজে শান্তি-শৃঙ্খলা, সাম্য ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় প্রত্যেককে নিজ নিজ ধর্মের শান্তির বাণী প্রচারের আহ্বান জানান তিনি। একই সঙ্গে উসকানিদাতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সোচ্চার থাকার তাগিদ দেন।

উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে মীর হেলাল বলেন, প্রধানমন্ত্রী জনগণের সেবা করার জন্য তাকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। লক্ষাধিক ভোটে জয়ী করে সংসদে পাঠানোর মাধ্যমে এলাকার মানুষ তাকে যে ভালোবাসা ও অধিকার দিয়েছেন, তার কৃতিত্ব জনগণের। দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যেই প্রধানমন্ত্রী এলাকায় এসে মানুষের প্রয়োজন ও দাবির কথা শুনেছেন। এরই মধ্যে অনেক দাবি পূরণও করেছেন।


তিনি আরও বলেন, সরকার দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। নির্ধারিত হার অনুযায়ী এসব প্রতিষ্ঠানে উন্নয়ন বরাদ্দ দেওয়া অব্যাহত রয়েছে।

নিজ মাতৃভূমি হাটহাজারীর উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, এলাকার মানুষের দুঃখ-কষ্ট লাঘব ও সার্বিক উন্নয়নের বিষয়টি তিনি সবসময় গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করে দেশের কল্যাণে কাজ করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে মির্জাপুর বৌদ্ধ বিহারের ভান্তেগণ, বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক-দায়িকা এবং সেবক-সেবিকারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   মীর মোহাম্মদ হেলাল উদ্দীন  হাটহাজারী  চট্টগ্রাম  সাম্প্রদায়িক সম্প্রীতি  কঠিন চীবর দান  বৌদ্ধ বিহার  ভূমি মন্ত্রণালয়  ধর্মীয় সম্প্রীতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: