প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:২০ এএম
সড়ক দুর্ঘটনায় নিহত আবির হোসেন। ছবি : সংগৃহীতহাটহাজারীতে বিয়ের দাওয়াত খেয়ে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আবির হোসেন (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকার জনতা কনভেনশন হল এর সামনে চট্টগ্রাম নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর আবির একই ইউনিয়নের ৮ নং ওয়াডস্থ চারিয়া পশ্চিম কুলাল পাড়ার বাসিন্দা। তার বাবার নাম বাপ্পি রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনারদিন আবির প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠানে এসে খাবার খেয়ে বাসায় ফেরার জন্য চট্টগ্রাম নাজিরহাট আঞ্চলিক সড়কে গেলে নাজিরহাটমুখী বেপরোয়া গতির অজ্ঞাত হাইচ গাড়ির তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয় আবির। পরে আশেপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনার সত্যতা স্বীকার করে নাজিরহাট হাইওয়ে পুলিশের এস আই মুস্তাফিজুর রহমান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে আবিরের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক শামসুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সময়ের আলো/জোই