টেকনাফে বিজিবির দুই অভিযান, ২ লাখ ১০ হাজার ইয়াবা ও গাঁজাসহ আটক ৩

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ

2026-11-14T10:39:56+00:00
2026-11-14T10:39:56+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
টেকনাফে বিজিবির দুই অভিযান, ২ লাখ ১০ হাজার ইয়াবা ও গাঁজাসহ আটক ৩
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৩৯ এএম 
ইয়াবা ও গাঁজাসহ আটক। ছবি : সময়ের আলো
কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও একজন পালিয়ে গেছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় মেরিন ড্রাইভ সড়কের মহেশখালীপাড়া এলাকায় গাঁজাসহ দুই নারীকে আটক করা হয়। অন্যদিকে শনিবার (১৪ নভেম্বর) নাফ নদী থেকে ইয়াবার চালানসহ একজনকে আটক করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধীন সি বিচ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শামীমা ফিলিং স্টেশনের প্রায় ২০০ গজ দক্ষিণে প্রধান সড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে একটি অটোরিকশা চেকপোস্টের কাছে পৌঁছালে সেটিকে থামার সংকেত দেন বিজিবি সদস্যরা।

পরে অটোরিকশায় থাকা দুই নারী ও তাদের মালামাল তল্লাশি করে একটি প্লাস্টিকের ঝুড়ির ভেতর থেকে পলিথিনে মোড়ানো ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। 

আটক দুই নারী হলেন টেকনাফের হাবিলপাড়া এলাকার ছেনোয়ারা বেগম (৫০) ও দিলারা বেগম (৪০)।


অন্যদিকে শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এর পরিপ্রেক্ষিতে বিজিবির একটি আভিযানিক দল সন্দেহভাজন দুই ব্যক্তির গতিবিধি নজরদারিতে রাখে।

একপর্যায়ে দুপুর ২টার দিকে ওই দুই ব্যক্তিকে বস্তা নিয়ে সাঁতরে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন কেওড়াবাগানে পালিয়ে যান। পরে অপর ব্যক্তিকে একটি বস্তাসহ আটক করা হয়। বস্তাটি তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত ২ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার সকাল ৮টায় টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, পৃথক দুটি অভিযানে দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ছাড়া ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের এবং জব্দ করা ইয়াবা, গাঁজাসহ অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   টেকনাফে বিজিবির দুই অভিযান  ২ লাখ ১০ হাজার ইয়াবা ও গাঁজাসহ আটক ৩ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: