দ্বিতীয় সুযোগ পেয়েও সাপ্লিমেন্টারি পরীক্ষায় অনীহা আড়াই লাখ শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েও সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেননি আড়াই লাখের

2026-11-14T13:04:29+00:00
2026-11-14T13:14:29+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিক্ষা
এইচএসসিতে ফেল
দ্বিতীয় সুযোগ পেয়েও সাপ্লিমেন্টারি পরীক্ষায় অনীহা আড়াই লাখ শিক্ষার্থীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১:০৪ পিএম  আপডেট: ১৪.১১.২০২৬ ১:১৪ পিএম
ছবি : সংগৃহীত
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েও সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেননি আড়াই লাখের বেশি শিক্ষার্থী। ১০টি শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত আবেদন করেছেন মাত্র ১ লাখ ৫৮ হাজার ২৬৮ জন। অথচ এই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে ৪ লাখ ২২ হাজার ৯০৫ জনের।

শনিবার (১৪ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, ১০টি বোর্ডে মোট ১ লাখ ৫৮ হাজার ২৬৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এখনো একটি বোর্ডের তথ্য পাওয়া যায়নি। দ্রুত তথ্য পাঠাতে সংশ্লিষ্ট বোর্ডকে বলা হয়েছে।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর ১১টি বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।


অকৃতকার্যদের মধ্যে এক বা দুই বিষয়ে ফেল করেছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। ১০টি বোর্ডের আবেদন বিবেচনায় এখন পর্যন্ত ২ লাখ ৬৪ হাজার ৬৩৭ জনের আবেদন পাওয়া যায়নি। বাকি বোর্ডের তথ্য যুক্ত হলে প্রকৃত সংখ্যা জানা যাবে।

গত ৩১ অক্টোবর ফল প্রকাশের দিন এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। গত ৫ নভেম্বর আবেদন শুরু হয়ে ৯ নভেম্বর শেষ হয়।

শিক্ষা বোর্ডের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।


সময়ের আলো/এমকে
  বিষয়:   এইচএসসি  ফেল  সাপ্লিমেন্টারি  পরীক্ষা  শিক্ষার্থী 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: