বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড. মাহমুদুল ইসলাম

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

শিক্ষা

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন একই কলেজের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল ইসলাম শাহীন।রোববার

2026-11-16T11:07:30+00:00
2026-11-16T11:07:30+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষা
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড. মাহমুদুল ইসলাম
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:০৭ এএম 
ড. মাহমুদুল ইসলা। ছবি : সংগৃহীত
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন একই কলেজের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল ইসলাম শাহীন।

রোববার (১৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব এ এস এম শাহরিয়ার জাহানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। রোববার বিকেলে তিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

মো. মাহমুদুল ইসলাম শাহীন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি সরকারি বিএম কলেজের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ প্রায় ২৫ বছর একই প্রতিষ্ঠানে শিক্ষকতা ও বিভিন্ন দায়িত্ব পালনের পর এবার কলেজটির সর্বোচ্চ প্রশাসনিক পদে দায়িত্ব পেলেন তিনি।

নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. মো. মাহমুদুল ইসলাম শাহীন বলেন, সরকারি বিএম কলেজের সঙ্গে তার পারিবারিক ও আবেগের গভীর সম্পর্ক রয়েছে। তার নানা ১৯১০-১১ শিক্ষাবর্ষে এ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। তার বড় ভাই, বোন ও ছোট বোনও এ প্রতিষ্ঠান থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন। নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও পারিবারিক স্মৃতি ও ঐতিহ্যের কারণে বিএম কলেজ তার কাছে বিশেষ আবেগের জায়গা।


তিনি বলেন, প্রায় ২৫ বছর এ প্রতিষ্ঠানে চাকরি করার পর কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পাওয়াটা তার জন্য অত্যন্ত আবেগের ও সম্মানের বিষয়। এ সুযোগের জন্য তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কলেজের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সবার আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় বিএম কলেজকে আরও উন্নত অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব। 

শিক্ষার মানোন্নয়ন করা তার প্রধান লক্ষ্য জানিয়ে নিজেকে একজন শ্রেণিকক্ষের শিক্ষক হিসেবে পরিচয় দিয়ে ড. মাহমুদুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার যে সুযোগ তিনি পেয়েছেন, তা কাজে লাগাতে চান। এ জন্য সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত, অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম শাহীন বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের বালীপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার শিক্ষকতা জীবন শুরু হয় সরকারি বরিশাল কলেজে।

এদিকে বানারীপাড়ার কৃতী সন্তান অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম শাহীন বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। 

সময়ের আলো/জোই
  বিষয়:   বরিশাল  বিএম কলেজ  নতুন অধ্যক্ষ  ড. মাহমুদুল ইসলাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: