রাবিতে ভর্তির আবেদন শুরু, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত

রাবি সংবাদদাতা

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে।

2026-11-15T14:39:15+00:00
2026-11-15T14:39:15+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষা
রাবিতে ভর্তির আবেদন শুরু, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত
রাবি সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ২:৩৯ পিএম 
সংগৃহীত ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

তবে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন এবং সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফল প্রকাশের পর সাত দিনের মধ্যে নির্ধারিত যোগ্যতা অনুযায়ী আবেদন করার সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ‘বি’ ইউনিটের পরীক্ষা ১২ ফেব্রুয়ারি শুক্রবার, ‘সি’ ইউনিটের পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি শনিবার এবং ‘এ’ ইউনিটের পরীক্ষা ২০ ফেব্রুয়ারি শনিবার নির্ধারণ করা হয়েছে।

প্রতিটি ইউনিটের পরীক্ষা দুই শিফটে নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে ‘বি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত চলবে।

এবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দেশের আটটি আঞ্চলিক কেন্দ্রে। কেন্দ্রগুলো হলো রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল। আবেদন করার সময় পরীক্ষার্থীদের পছন্দের পরীক্ষা অঞ্চল নির্বাচন করতে হবে। একবার অঞ্চল নির্বাচন করার পর তা পরিবর্তনের সুযোগ থাকবে না।

সময়ের আলো/আতা
  বিষয়:   রাজশাহী বিশ্ববিদ্যালয়  রাবি  শিক্ষাবর্ষ  স্নাতক  সম্মান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: