গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বাড়ছে, কোনটিতে কত

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক প্রথম বর্ষে আসনসংখ্যা বাড়তে পারে। বর্তমানে ২০টি বিশ্ববিদ্যালয়ে মোট

2026-11-14T19:49:13+00:00
2026-11-14T19:49:13+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিক্ষা
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বাড়ছে, কোনটিতে কত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৭:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক প্রথম বর্ষে আসনসংখ্যা বাড়তে পারে। বর্তমানে ২০টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ১৬ হাজার ৯৩টি। নতুন করে চারটি বিশ্ববিদ্যালয় যুক্ত হলে এ সংখ্যা বেড়ে ১৬ হাজার ৬৪৩টি পর্যন্ত হতে পারে।

গত ১ নভেম্বর প্রকাশিত বিশ্ববিদ্যালয়গুলোর আসনসংক্রান্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের আসনসংখ্যা নিচে দেওয়া হলো—

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ৫১৫টি; জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১৭৫টি; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩৯৫টি; বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৭০টি; রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৮৫০টি; নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ৩৯০টি; কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ১২৬টি।

এছাড়া মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮৭৫টি; নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬১১টি; যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩০টি; পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮৩০টি; গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৮০টি; রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯০টি; জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০৪টি; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯৫০টি; চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯০টি; বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজিতে ২২০টি; সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৭২টি; পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৬০টি এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১৬০টি।

গুচ্ছে নতুন করে যুক্ত হওয়ার সম্ভাবনায় থাকা বিশ্ববিদ্যালয়গুলো হলো– বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেহেরপুর বিশ্ববিদ্যালয়।


এর মধ্যে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইংরেজি বিভাগের চূড়ান্ত অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিভাগ দুটির অনুমোদন মিললে বিশ্ববিদ্যালয়টিতে প্রাথমিকভাবে ৮০ থেকে ১০০টি আসন থাকতে পারে। অন্যদিকে, বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখনও বিভাগ অনুমোদন পায়নি। এসব বিশ্ববিদ্যালয়ের বিভাগ অনুমোদন এবং ইউজিসির প্রয়োজনীয় সিদ্ধান্তের পরই আসনসংখ্যা চূড়ান্ত হবে। প্রাথমিকভাবে এই তিনটির প্রতিটিতে আনুমানিক ১০০ থেকে ১৫০টি করে আসন থাকতে পারে। অর্থাৎ, চারটি নতুন বিশ্ববিদ্যালয় যুক্ত হলে গুচ্ছের মোট আসন ৩৮০ থেকে ৫৫০টি পর্যন্ত বাড়তে পারে।

শিক্ষার্থীদের আর্থিক ও শারীরিক ভোগান্তি কমাতে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয় ইউজিসি। এ পদ্ধতির মূল উদ্দেশ্য হলো, শিক্ষার্থীদের একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আলাদা পরীক্ষায় অংশ নেওয়ার ঝামেলা কমানো। একটি সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমেই গুচ্ছভুক্ত একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ তৈরি হয়।

২০২৬-২৭ শিক্ষাবর্ষেও এই পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনার প্রস্তুতি রয়েছে। তবে নতুন চার বিশ্ববিদ্যালয় শেষ পর্যন্ত গুচ্ছে যুক্ত হবে কি না এবং সেগুলোর চূড়ান্ত আসনসংখ্যা কত হবে, তা সংশ্লিষ্ট বিভাগগুলোর অনুমোদন ও ইউজিসির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়  আসন সংখ্যা  সময়ের আলো  জিএসটি 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: