পানির অভাবে বিপর্যস্ত ইয়েমেনের ২০ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর তাইজে পানি, স্বাস্থ্য ও স্যানিটেশন পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। শহরটিতে সংঘাত বেড়ে চলার পাশাপাশি

2026-11-18T05:33:21+00:00
2026-11-18T05:33:21+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
পানির অভাবে বিপর্যস্ত ইয়েমেনের ২০ লাখ মানুষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:৩৩ এএম 
ছবি : সংগৃহীত
ইয়েমেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর তাইজে পানি, স্বাস্থ্য ও স্যানিটেশন পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। শহরটিতে সংঘাত বেড়ে চলার পাশাপাশি জ্বালানি সংকটে পানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক দপ্তর (ওসিএইচএ) এক বিবৃতিতে জানিয়েছে, জ্বালানি সংকটের কারণে পানি উত্তোলন ও বিতরণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে শহরটির পানির চাহিদার মাত্র ৮ শতাংশ পূরণ করা সম্ভব হচ্ছে।

জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক জানান, সড়ক বন্ধ থাকায় মানবিক সংকট আরও তীব্র হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, তাইজে যানবাহন চলাচল ৮০ শতাংশ কমেছে। একই সময়ে এডেন থেকে পণ্য ও যাত্রী পরিবহনের ব্যয় বেড়েছে ১৫০ শতাংশের বেশি।

তিনি আরও জানান, আগে তাইজ থেকে এডেনে যেতে যেখানে তিন ঘণ্টা লাগত, এখন সেখানে সময় লাগছে ২৬ ঘণ্টা।


প্রায় ২০ লাখ মানুষের বসবাস তাইজ শহরটি এক মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। ইয়েমেনের সরকার অভিযোগ করেছে, হুতিরা শহরটিতে খাদ্য, নিরাপদ পানীয় জল, ওষুধ ও জ্বালানি প্রবেশে বাধা আরও কঠোর করেছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   পানির অভাব  বিপর্যস্ত  ইয়েমেন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: