প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ পিএম
ছবি : সংগৃহীতসৌদি আরবের পবিত্র নগরী মক্কার অন্যতম পরিচিত স্থাপনা ক্লক টাওয়ার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে দুটি স্বীকৃতি পেয়েছে। টাওয়ারের ভেতরে অবস্থিত জাদুঘরটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের ভেতরে থাকা জাদুঘর হিসেবে স্বীকৃতি পেয়েছে। আর এর উন্মুক্ত পর্যবেক্ষণ মঞ্চ পেয়েছে বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ মঞ্চের স্বীকৃতি।
মঙ্গলবার মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন এ ঘোষণা দেয়। কমিশনের তথ্য অনুযায়ী, ভূমি থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত জাদুঘরটি প্রথম রেকর্ড গড়েছে। অন্যদিকে, টাওয়ারটির উন্মুক্ত পর্যবেক্ষণ মঞ্চের উচ্চতা ভূমি থেকে ৫৬০ দশমিক ৮৭৫ মিটার।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৫ জানুয়ারি রেকর্ড দুটি অর্জিত হয়। তবে সৌদি কর্তৃপক্ষ গত ১৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতির কথা জানায়।
দুটি স্থাপনাই মক্কা ক্লক টাওয়ার কমপ্লেক্সের অংশ। এখান থেকে ইসলামের পবিত্রতম স্থান মসজিদুল হারাম দেখা যায়। নতুন এ স্বীকৃতির মধ্য দিয়ে সৌদি আরবের অন্যতম পরিচিত স্থাপনাটির অর্জনের তালিকায় যুক্ত হলো আরও দুটি আন্তর্জাতিক রেকর্ড।
রয়্যাল কমিশন জানিয়েছে, এ অর্জন মক্কার স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর উন্নয়ন এবং বাসিন্দা ও দর্শনার্থীদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর প্রচেষ্টার অংশ। একই সঙ্গে মক্কায় আসা লাখো হজ ও ওমরাহযাত্রীর অভিজ্ঞতা আরও উন্নত করাও এ উদ্যোগের লক্ষ্য।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে