সহিংসতা বন্ধে কঠোর হতে হবে

সম্পাদকীয়

মতামত

দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও হামলার ঘটনা নাগরিকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। বাস, ট্রেন, থানা, রাজনৈতিক

2026-11-20T06:47:20+00:00
2026-11-20T06:47:20+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
মতামত
জেলায় জেলায় নাশকতা
সহিংসতা বন্ধে কঠোর হতে হবে
সম্পাদকীয়
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬:৪৭ এএম 
গ্রাফিক : সময়ের আলো
দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও হামলার ঘটনা নাগরিকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। বাস, ট্রেন, থানা, রাজনৈতিক দলের কার্যালয়, রাষ্ট্রীয় স্থাপনা ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা হচ্ছে। আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে মানুষের সম্পদ। এসব ঘটনায় প্রাণহানিও ঘটেছে। পরিস্থিতি মোকাবিলায় দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

গোয়েন্দা তথ্য অনুযায়ী, ডিসেম্বরকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা রয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ উঠেছে। সামনের দিনগুলোতে সড়ক, রেল ও নৌ যোগাযোগে বাধা সৃষ্টি, গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা এবং রাজধানীতে বড় জমায়েতের পরিকল্পনার কথাও জানা যাচ্ছে। এসব তথ্যের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। 

নাশকতা কোনোভাবেই রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। মানুষের জীবন বিপন্ন করা, যানবাহনে আগুন দেওয়া, থানায় হামলা কিংবা জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক বিরোধের নামে সাধারণ মানুষকে জিম্মি করার অধিকার কারও নেই। রাজনৈতিক সহিংসতার সবচেয়ে বড় শিকার হন নিরীহ মানুষ।

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা ও কার্যালয়ে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনাও উদ্বেগজনক। একটি আর্থিক প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা করা হলে শুধু ভবন বা আসবাবেরই ক্ষতি হয় না। প্রতিষ্ঠানের কর্মীদের নিরাপত্তাও ঝুঁকিতে পড়ে, বিঘ্নিত হয় সাধারণ মানুষের আর্থিক সেবা। সড়ক ও রেলপথ অবরোধ, থানা ও রাষ্ট্রীয় স্থাপনায় হামলা হলে নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হয়।

এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নাশকতার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করতে হবে। নাশকতায় অর্থের জোগান কোথা থেকে আসছে, তা খুঁজে বের করাও জরুরি। তবে নিরাপত্তার নামে নির্বিচারে গ্রেফতার কাম্য নয়। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনি সীমার মধ্যে থেকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। কারও উসকানিতে পড়ে পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। 


রাজনৈতিক দলগুলোর দায়িত্বও কম নয়। বিএনপি নাশকতা মোকাবিলায় সাংগঠনিকভাবে সক্রিয় থাকার কথা বলেছে। তবে দলীয় নেতাকর্মীদের অবশ্যই আইন মেনে চলতে হবে। কোনো অবস্থায় আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা হামলা বা প্রতিশোধের পথ পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে।

চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশ এখন একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। সামনে স্থানীয় সরকার নির্বাচন। এ সময় সহিংসতা ছড়িয়ে পড়লে গণতান্ত্রিক পরিবেশ বিঘ্নিত হবে। অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। শুধু তাই নয়, দেশে বিনিয়োগ পরিবেশ, পরিস্থিতি বাধাগ্রস্ত হবে। তাই সরকার, রাজনৈতিক দল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল হতে হবে। কঠোরভাবে নাশকতা দমন করতে হবে, আবার সেই দায়িত্ব পালনে সংযমও দেখাতে হবে। রাষ্ট্রের প্রধান দায়িত্ব মানুষের জীবন, সম্পদ ও স্বাভাবিক চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা। এ দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য গ্রহণযোগ্য নয়।

সময়ের আলো/প্রিন্ট/এসকে

  বিষয়:   জেলায় জেলায় নাশকতা  সহিংসতা বন্ধে  কঠোর হতে হবে  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
মতামত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: