সিজদার সময় পা মাটি থেকে উঠে গেলে কি নামাজ হবে?

ইসলামরে আলো ডেস্ক

ইসলাম

নামাজে সিজদা করার সময় দুই পা মাটিতে রাখা জরুরি। সিজদার পুরো সময় যদি কেউ দুই পা মাটি থেকে সম্পূর্ণ তুলে

2026-11-21T10:46:39+00:00
2026-11-21T10:46:39+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
ইসলাম
সিজদার সময় পা মাটি থেকে উঠে গেলে কি নামাজ হবে?
ইসলামরে আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ এএম 
ছবি : সংগৃহীত
নামাজে সিজদা করার সময় দুই পা মাটিতে রাখা জরুরি। সিজদার পুরো সময় যদি কেউ দুই পা মাটি থেকে সম্পূর্ণ তুলে রাখে এবং কোনো পায়ের কোনো অংশও সামান্য সময়ের জন্য মাটিতে না লাগে, তাহলে তার সিজদা আদায় হবে না। ফলে নামাজও শুদ্ধ হবে না।

তবে সিজদার সময় দুই পায়ের যেকোনো একটির কোনো অংশ কিছু সময়ের জন্য মাটিতে লেগে থাকলে সিজদা আদায় হয়ে যাবে। কিন্তু কোনো ওজর বা বিশেষ কারণ ছাড়া এভাবে পা তুলে রাখা ঠিক নয়। অল্প সময়ের জন্যও বিনা কারণে পা মাটি থেকে তুলে রাখাকে মাকরূহ বলা হয়েছে।


সিজদার সুন্নত পদ্ধতি হলো, পুরো সময় দুই পা মাটিতে রাখা এবং পায়ের আঙুলগুলো কিবলামুখী করে রাখা। এভাবে সিজদা করলে সুন্নতের অনুসরণও হয় এবং নামাজের আদবও বজায় থাকে।

সূত্র : ফাতাওয়া খানিয়া, ১/১২০; আলমুজতাবা, যাহেদী, ১/২৩০; হালবাতুল মুজাল্লী, ২/৭১; মাজমাউল আনহুর, ১/১৪৬; শরহুল মুনইয়া, পৃষ্ঠা ২৮৪।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সিজদা  নামাজ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: