ছবি : সংগৃহীত মাদরাসাতুল মারওয়াহ ও ফয়জুন্নিসা বালিকা মাদরাসার ৩২ জন হাফেজ শিক্ষার্থীর পাগড়ি প্রদান উপলক্ষে বর্ণাঢ্য ‘হুফফাজ সেলিব্রেশন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর মিরপুরে অবস্থিত ইউসেপ বাংলাদেশ কনভেনশন হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কোরআন তিলাওয়াত, নাশিদ ও শুভেচ্ছা বক্তব্যের পর অনুষ্ঠানের উদ্বোধন করেন মাদরাসাতুল মারওয়াহ’র প্রধান উপদেষ্টা ড. আল্লামা মুফতি খলীলুর রহমান আল আজহারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নতুনবাগ জামিয়ার মুহতামিম ও শাইখুল হাদিস ড. মুফতি মো. গোলাম মহিউদ্দীন ইকরাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় লেখক পরিষদের সভাপতি অধ্যাপক সৈয়দ শামছুল হুদা, দৈনিক আমার দেশ-এর সহ-সম্পাদক মাওলানা আলী হাসান তৈয়ব, লেখক ও কলামিস্ট মুফতি শাইখ মুহাম্মাদ উছমান গনী, তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব, সবার খবরের সম্পাদক মাওলানা আবদুল গাফফার, জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সেক্রেটারি মাওলানা কাওসার আহমদ সুহাইল, আফতাবনগর সি-ব্লক মসজিদের খতিব শায়খ মাহমুদুল হাসান মাদানী, তানযীমুল উম্মাহ’র সিনিয়র শিক্ষক মাওলানা নুরুজ্জামান আল মাদানী, বিপিএমএ-এর সভাপতি মোস্তফা আশরাফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল আলিম ও সেক্রেটারি মাওলানা আরিফবিল্লাহ।
এ ছাড়া উপস্থিত ছিলেন শাহ আলী মাজার মসজিদের ইমাম হাফেজ মাওলানা এমদাদুল ইসলাম, লেখক ও গবেষক মুফতি সাখাওয়াত হোসাইন, বিশিষ্ট ডিজাইনার মুফতি ওমর ফারুক মাসরুর, টিচার্স ট্রেইনার এইচ এম রায়হানুল কাবির, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের দায়িত্বশীল ক্বারী মাহমুদুল আরিফিন, তামরীন মডেল মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা আবুবকর বিন রাশেদ, মাদরাসাতুল আমানাহ’র পরিচালক মাওলানা রবিউল ইসলাম, প্রফেসর আসাদ বিন নুর মুহাম্মদ, দৈনিক নয়া দিগন্তের সহ-সম্পাদক মাওলানা বেলায়েত হোসাইন, এমবিএ টাইমস-এর বার্তা সম্পাদক শাহ মুহাম্মদ খালিদ, সাংবাদিক মাহবুব রাস্তিন এবং ভিডিও ডিরেক্টর রায়হান রুমী প্রমুখ।
অনুষ্ঠানে ৩২ জন কৃতি হাফেজকে পাগড়ি, ক্রেস্ট ও সনদ প্রদানের পাশাপাশি তাদের অভিভাবকদের সম্মানসূচক উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এ ছাড়া মাদরাসার বর্তমান ও প্রাক্তন শিক্ষকসহ সব অতিথিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে হাফেজদের পিতা-মাতাসহ প্রায় ২৫০ জন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথি অংশগ্রহণ করেন।
প্রথম অধিবেশন সঞ্চালনা করেন হাফেজ ক্বারী মাহবুব গাজী এবং দ্বিতীয় অধিবেশন সঞ্চালনা করেন উপস্থাপক সালেহ আহমাদ ও রায়হান আমীন। অনুষ্ঠানে মনোমুগ্ধকর নাশিদ পরিবেশন করেন তামাদ্দুন সাংস্কৃতিক সংসদের শিল্পীরা।
মাদরাসাতুল মারওয়াহ ও ফয়জুন্নিসা বালিকা মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মুফতি মাঈনুদ্দীন ওয়াদুদের সার্বিক দিকনির্দেশনায় আয়োজিত বরকতপূর্ণ এ অনুষ্ঠান দুপুর ২টায় প্রধান অতিথির দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
সময়ের আলো/জেডি