শীতে ঘর পরিষ্কার রাখবেন যেভাবে

সময়ের আলো ডেস্ক

ফিচার

শীতকালে বাতাসে আর্দ্রতা ও শুষ্কতার পরিবর্তনের পাশাপাশি ধুলাবালির পরিমাণও বেড়ে যায়। ঘরের বিভিন্ন স্থানে জমে থাকা ধুলাবালি অ্যালার্জি, হাঁচি-কাশি ও

2026-11-23T13:21:50+00:00
2026-11-23T13:24:47+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
ফিচার
শীতে ঘর পরিষ্কার রাখবেন যেভাবে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১:২১ পিএম  আপডেট: ২৩.১১.২০২৬ ১:২৪ পিএম
একসঙ্গে সব কাজ না করে মাসের বিভিন্ন সপ্তাহে ভাগ করে নিতে পারেন। ছবি : সংগৃহীত
শীতকালে বাতাসে আর্দ্রতা ও শুষ্কতার পরিবর্তনের পাশাপাশি ধুলাবালির পরিমাণও বেড়ে যায়। ঘরের বিভিন্ন স্থানে জমে থাকা ধুলাবালি অ্যালার্জি, হাঁচি-কাশি ও শ্বাসকষ্টের মতো সমস্যা বাড়াতে পারে। তাই এ সময় ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। শীতে ঘর পরিষ্কার রাখতে মেনে চলতে পারেন ১৫টি সহজ পরামর্শ।

দিনের একটি বড় অংশ শোবার ঘরে কাটে। তাই প্রথমেই এ ঘর পরিষ্কার করুন। এরপর অন্য ঘরগুলো গুছিয়ে নিন।

খাবার ও রান্নার বাসনপত্র পরিষ্কার রাখুন। ব্যবহারের আগে বাসনগুলো পরিষ্কার পানিতে ধুয়ে নিন।

জানালা ও বারান্দার পর্দায় সহজেই ধুলাবালি জমে। তাই শীতকালে অন্তত দুই সপ্তাহ পরপর পর্দা ধুয়ে ফেলুন।

প্রতিদিন গ্রিলের ধুলাবালি মুছে রাখুন। প্রয়োজন ছাড়া জানালা খোলা না রাখাই ভালো।

নিয়মিত মেঝে মোছার পাশাপাশি কার্পেটও পরিষ্কার করুন। সুযোগ পেলে রোদে শুকিয়ে নিন।


ব্যবহারের আগে লেপ ও কম্বল ভালোভাবে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিন। এতে জমে থাকা স্যাঁতসেঁতে ভাব দূর হবে।

ঘরের শোপিস শুকনো কাপড়ের পরিবর্তে হালকা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করুন, যাতে ধুলাবালি উড়ে না বেড়ায়।

বুকশেলফের বই ও তাকের ধুলাবালি নিয়মিত মুছে ফেলুন।

ড্রেসিং টেবিল, ওয়ারড্রোব, পড়ার টেবিল ও আলমারিসহ সব আসবাবপত্র পরিষ্কার রাখুন।

সোফা, চেয়ার ও কার্পেটের ধুলাবালি পরিষ্কারে ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করতে পারেন।

ফ্যান, লাইট, আয়না ও ছবির ফ্রেমে জমে থাকা ধুলা নিয়মিত মুছে ফেলুন।

ঘরের আনাচকানাচ ও ছাদে জমে থাকা মাকড়সার জাল এবং ধুলাবালি সপ্তাহে অন্তত একবার পরিষ্কার করুন।

টেলিভিশন, কম্পিউটার ও ফ্রিজের বাইরের অংশ শুকনো নরম কাপড় দিয়ে সাবধানে মুছে রাখুন। পরিষ্কারের আগে বৈদ্যুতিক সংযোগ বন্ধ রাখুন।

নিয়মিত বারান্দা ঝাড়ু দিন। সেখানে গাছ থাকলে পানি দেওয়ার পর টবের আশপাশ পরিষ্কার করে সাজিয়ে রাখুন।

জ্যাকেট, সোয়েটার, চাদরসহ শীতের পোশাক ব্যবহারের আগে ভালোভাবে পরিষ্কার ও শুকিয়ে নিন। দীর্ঘদিন তুলে রাখা কাপড়ও ব্যবহারের আগে ধুয়ে নেওয়া ভালো।

ধুলাবালিতে অ্যালার্জি থাকলে ঘর পরিষ্কারের সময় মাস্ক ও গ্লাভস ব্যবহার করুন। সম্ভব হলে পরিষ্কারের সময় অন্য কাউকে সহায়তা নিতে বলুন। কাজ শেষে হাত-মুখ ভালোভাবে ধুয়ে নিন এবং প্রয়োজন হলে গোসল করুন।

একসঙ্গে সব কাজ না করে মাসের বিভিন্ন সপ্তাহে ভাগ করে নিতে পারেন। এতে ঘর পরিষ্কার রাখা সহজ হবে এবং পরিচ্ছন্ন পরিবেশে সুস্থ থাকাও সম্ভব হবে।

সময়ের আলো/মহু
  বিষয়:   শীত  ঘর  পরিষ্কার পরিচ্ছন্নতা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: