কী স্বপ্ন দেখবেন, তা ঠিক করবেন আপনিই!

সময়ের আলো ডেস্ক

ফিচার

স্বপ্নের বিষয়বস্তু কি নিজের ইচ্ছেমতো নির্ধারণ করা সম্ভব? বিজ্ঞানীরা বলছেন, বিশেষ কিছু কৌশল ও প্রযুক্তির মাধ্যমে ঘুমের সময় মানুষের স্বপ্নকে

2026-11-23T12:29:44+00:00
2026-11-23T12:31:14+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
ফিচার
কী স্বপ্ন দেখবেন, তা ঠিক করবেন আপনিই!
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:২৯ পিএম  আপডেট: ২৩.১১.২০২৬ ১২:৩১ পিএম
বিশেষ কিছু কৌশল ও প্রযুক্তির মাধ্যমে ঘুমের সময় মানুষের স্বপ্নকে প্রভাবিত করা যেতে পারে। ছবি : সংগৃহীত
স্বপ্নের বিষয়বস্তু কি নিজের ইচ্ছেমতো নির্ধারণ করা সম্ভব? বিজ্ঞানীরা বলছেন, বিশেষ কিছু কৌশল ও প্রযুক্তির মাধ্যমে ঘুমের সময় মানুষের স্বপ্নকে প্রভাবিত করা যেতে পারে। এ পদ্ধতিকে বলা হচ্ছে ‘ড্রিম ইঞ্জিনিয়ারিং’ বা স্বপ্ন প্রকৌশল।

এই পদ্ধতির একটি পরিচিত কৌশল ‘ড্রিম ইনকিউবেশন’। এতে ঘুমানোর আগে নির্দিষ্ট কোনো বিষয়, প্রশ্ন বা চিন্তার ওপর মনোযোগ দেওয়া হয়। এমনকি ঘুমের সময় অডিও বার্তার মাধ্যমেও স্বপ্নের বিষয়বস্তুকে প্রভাবিত করার চেষ্টা করা হয়। প্রাথমিক গবেষণায় দেখা গেছে, এ ধরনের কৌশল সৃজনশীলতা ও শেখার ক্ষমতা বাড়াতে সহায়তা করতে পারে।

যুক্তরাষ্ট্রের লেখক ও শিল্পী উইল ডাউড ঘুমের সময় কবিতা পাঠের রেকর্ডিং শুনে নিজের স্বপ্নকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। তার দাবি, এ অভিজ্ঞতা থেকে পাওয়া নানা চিত্রকল্প তার ভবিষ্যৎ বইয়ের উপাদান হয়ে উঠেছে।


স্বপ্ন নিয়ে গবেষণায় নতুন মাত্রা যোগ করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট স্টিকগোল্ডের পর্যবেক্ষণ। তিনি দেখেছেন, টেট্রিস ভিডিও গেম খেলে ঘুমাতে যাওয়া ব্যক্তিদের অনেকেই স্বপ্নে গেমটির মতো আকৃতি দেখতে পান। বিষয়টি ‘টেট্রিস এফেক্ট’ নামে পরিচিত।

এখন হার্ভার্ড ও এমআইটির সঙ্গে যুক্ত গবেষক অ্যাডাম হার হোরোউইৎজ ‘ডর্মিও’ নামের একটি যন্ত্র তৈরি করেছেন। এটি ঘুমের সময় শারীরিক সংকেত পর্যবেক্ষণ করে এবং নির্দিষ্ট অডিও নির্দেশনা দেয়। এক গবেষণায় ৭০ শতাংশের বেশি অংশগ্রহণকারী জানিয়েছেন, নির্দেশনা পাওয়ার পর তারা সংশ্লিষ্ট বিষয় নিয়ে স্বপ্ন দেখেছেন।

মানসিক আঘাত ও দুঃস্বপ্ন মোকাবিলায়ও স্বপ্ন প্রকৌশলের সম্ভাবনা দেখছেন গবেষকেরা। বিশেষজ্ঞদের ধারণা, ভবিষ্যতে এ পদ্ধতি পিটিএসডি, উদ্বেগ ও বিষণ্নতার চিকিৎসায় সহায়ক হতে পারে। অ্যানেস্থেসিয়ার পর ইতিবাচক স্বপ্নের অভিজ্ঞতা নিয়েও গবেষণা চলছে।

তবে, এ প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রশ্নও উঠেছে। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের বিয়ার ব্র্যান্ড কুর্স বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের স্বপ্নে নিজেদের পণ্যের উপস্থিতি তৈরির চেষ্টা করে। এতে বিজ্ঞানীদের একাংশ আপত্তি জানিয়ে বলেন, ঘুমের সময় মানুষের ব্যক্তিগত পরিসরেও বিজ্ঞাপনের প্রভাব বিস্তার উদ্বেগজনক।

বিশেষজ্ঞদের মতে, স্বপ্ন প্রকৌশল একদিকে মানসিক স্বাস্থ্য ও সৃজনশীলতা বিকাশে নতুন সম্ভাবনা তৈরি করছে, অন্যদিকে এর বাণিজ্যিক ব্যবহার ব্যক্তিগত গোপনীয়তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

সূত্র : বিবিসি

  বিষয়:   ড্রিম ইঞ্জিনিয়ারিং  স্বপ্ন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: