কারাগারের ফটকে ককটেল বিস্ফোরণ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে দ্রুতগতির মোটরসাইকেলে এসে তিন ব্যক্তি কারাগারের

2026-11-26T16:00:30+00:00
2026-11-26T16:11:03+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
কারাগারের ফটকে ককটেল বিস্ফোরণ
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:০০ পিএম  আপডেট: ২৬.১১.২০২৬ ৪:১১ পিএম
কুষ্টিয়া জেলা কারাগার। ছবি : সময়ের আলো
কুষ্টিয়া জেলা কারাগার। ছবি : সময়ের আলো
কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে দ্রুতগতির মোটরসাইকেলে এসে তিন ব্যক্তি কারাগারের ফটকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যান। 

কারাগার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে তিন ব্যক্তি কারাগারের আরপি গেটের সামনে আসেন। এ সময় তারা একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। 

কুষ্টিয়া জেলা কারাগারের সুপার মো. শরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তির মুখ শীতের কাপড় ও মাফলার দিয়ে ঢাকা ছিল।

তারা কারাগারের আরপি গেটের সামনে ককটেল নিক্ষেপ করে মোল্লাতেঘড়িয়ার দিকে পালিয়ে যান। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, ঘটনাস্থল থেকে ককটেলের আলামত উদ্ধার করা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   কুষ্টিয়া  জেলা  কারাগার  ফটক  ককটেল  বিস্ফোরণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: