রোগী পরিচয়ে চমেক হাসপাতালে এসআরবির অভিযান, আটক ৩০

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ঠেকাতে রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। অভিযানে সরকারি

2026-11-26T16:22:23+00:00
2026-11-26T16:22:23+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
রোগী পরিচয়ে চমেক হাসপাতালে এসআরবির অভিযান, আটক ৩০
চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:২২ পিএম 
অভিযানে সরকারি কর্মচারীসহ অন্তত ৩০ জনকে আটক করা হয়েছে। সংগৃহীত ছবি
অভিযানে সরকারি কর্মচারীসহ অন্তত ৩০ জনকে আটক করা হয়েছে। সংগৃহীত ছবি
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ঠেকাতে রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। অভিযানে সরকারি কর্মচারীসহ অন্তত ৩০ জনকে আটক করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। আটকদের হাসপাতালের ভেতরে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।        
অভিযানে এসআরবির সদস্যরা সাদাপোশাকে রোগী ও স্বজন সেজে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগে অবস্থান নেন। এ সময় চিকিৎসকের প্রেসক্রিপশন পরীক্ষা, বেড ও চিকিৎসকের সিরিয়াল পাইয়ে দেওয়া এবং বিভিন্ন সুবিধার কথা বলে রোগী ও স্বজনদের সঙ্গে যোগাযোগ করা ব্যক্তিদের আটক করা হয়। 

এসআরবি-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, অভিযানের আগে কয়েক দিন ধরে সাদাপোশাকের সদস্যরা ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন অংশে অবস্থান করে দালালদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তাদের বিরুদ্ধে ভিডিওসহ বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়। সেসব তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে।    

তিনি বলেন, চমেক হাসপাতালে দালাল চক্রের সদস্যরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে কাজ করেন। কেউ রোগীদের বেড পাইয়ে দেওয়া, কেউ ওষুধ সংগ্রহ ও চিকিৎসকের সিরিয়াল, আবার কেউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার চেষ্টা করেন। 

রোগী ও স্বজনদের উদ্দেশে এসআরবি অধিনায়ক বলেন, সরকারি এই হাসপাতালে আপনাদের বিনা মূল্যে চিকিৎসা পাওয়ার কথা। আপনারা ধৈর্য ধরবেন, কাউকে কোনো ধরনের টাকা-পয়সা দেবেন না। কোনো দালাল চক্রের কাছে যাবেন না। নিজেদের সচেতন থাকতে হবে যে আপনারা বিনা মূল্যে চিকিৎসা পাবেন।


অভিযানে একজন সরকারি কর্মচারীকে আটকের পর ছেড়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান বলেন, জনাকীর্ণ স্থানে অভিযান চালানোর সময় পরিচয় নিশ্চিত না হয়ে কাউকে আটক করার ঘটনা ঘটতে পারে। পরে যাচাই-বাছাইয়ে সংশ্লিষ্টতা না পাওয়া গেলে তাকে ছেড়ে দেওয়া হয়।

চমেক হাসপাতালে নিজস্ব নিরাপত্তারক্ষী ও আনসার সদস্য থাকার পরও দালাল চক্র কীভাবে সক্রিয় রয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হাসপাতালের প্রয়োজনের তুলনায় নিরাপত্তারক্ষীর সংখ্যা অপ্রতুল। নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো গেলে এ ধরনের অনিয়ম কমে আসবে। হাসপাতাল পরিচালকও দালালবিরোধী কার্যক্রমের বিষয়ে আন্তরিক বলে জানান তিনি।  

উল্লেখ্য, চমেক হাসপাতালে দীর্ঘদিন ধরে দালালদের দৌরাত্ম্যের অভিযোগ রয়েছে। চিকিৎসা নিতে দূরদূরান্ত থেকে আসা রোগী ও স্বজনদের বিভিন্ন সেবা পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে এসব চক্রের বিরুদ্ধে। এর আগে একাধিকবার অভিযান চালানো হলেও কিছুদিন পর আবারও সক্রিয় হয়ে ওঠে তারা।  


সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   রোগী সেজে চমেক হাসপাতালে এসআরবির অভিযান  কর্মচারীসহ আটক ৩০ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: