জাতিসংঘের বিশেষ দূতকে আটকে দিয়ে সমালোচনার মুখে কোস্টারিকা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজকে দেশে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য কোস্টারিকার প্রতি আহ্বান জানিয়েছেন

2026-11-27T19:32:20+00:00
2026-11-27T19:32:20+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
জাতিসংঘের বিশেষ দূতকে আটকে দিয়ে সমালোচনার মুখে কোস্টারিকা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৭:৩২ পিএম 
ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজ। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজ। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজকে দেশে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য কোস্টারিকার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক।

তিনি বলেছেন, আলবানিজের প্রবেশে বাধা দেওয়ার সিদ্ধান্তে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। এক বিবৃতিতে তুর্ক বলেন, ‘আমরা কর্তৃপক্ষকে জরুরিভাবে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে তাকে প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

তুর্কের মতে, মানবাধিকার রক্ষায় কোস্টারিকার দীর্ঘদিনের অঙ্গীকারের সঙ্গে আলবানিজের প্রবেশে বাধা দেওয়ার সিদ্ধান্তটি সামঞ্জস্যপূর্ণ নয়।

বৃহস্পতিবার গভীর রাতে আলবানিজ জানান, তাকে কোস্টারিকায় প্রবেশ করতে দেওয়া হয়নি। দেশটির এক কর্মকর্তা বলেছেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ সঙ্গে আলবানিজের সংশ্লিষ্টতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


ইসরায়েল এবং গাজায় দেশটির যুদ্ধ পরিচালনা ও অধিকৃত পশ্চিম তীরে কর্মকাণ্ডের কঠোর সমালোচক হিসেবে পরিচিত আলবানিজ। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   জাতিসংঘ  বিশেষ দূত  সমালোচনা  কোস্টারিকা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: