ইরানে হামলা হলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে কঠোর জবাবের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে কোনো ধরনের হামলা বা আগ্রাসন চালানো হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ

2026-11-27T16:56:07+00:00
2026-11-27T16:56:07+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানে হামলা হলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে কঠোর জবাবের হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৪:৫৬ পিএম 
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলী আবদুল্লাহি। ছবি : সংগৃহীত
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলী আবদুল্লাহি। ছবি : সংগৃহীত
ইরানে কোনো ধরনের হামলা বা আগ্রাসন চালানো হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলী আবদুল্লাহি।

তিনি বলেছেন, শত্রুপক্ষের যেকোনো হুমকি বা আগ্রাসনের বিরুদ্ধে সর্বোচ্চ নেতার নির্দেশনা অনুযায়ী ইরানের নৌবাহিনী সিদ্ধান্তমূলক, কার্যকর ও দৃঢ় জবাব দেবে।

আলী আবদুল্লাহি বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি এখন বৈশ্বিক আধিপত্যবাদী শক্তি এবং তাঁর ভাষায় ‘অপরাধী জায়নবাদ’-এর বিরুদ্ধে কৌশলগত সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।


তিনি আরও বলেন, ইরানের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় দেশটির সশস্ত্র বাহিনীর নৌ শাখা এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী সমন্বিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ইরান  হামলা  যুক্তরাষ্ট্র  ইসরায়েল  হুঁশিয়ারি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: