সাইবার হামলার কবলে এএফপি, কনটেন্ট প্ল্যাটফর্ম বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এজেন্স ফ্রান্স-প্রেস (এএফপি) সাইবার হামলার শিকার হয়েছে। এ ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সংস্থাটির কনটেন্ট সরবরাহের প্ল্যাটফর্ম

2026-11-27T14:35:27+00:00
2026-11-27T15:00:48+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
সাইবার হামলার কবলে এএফপি, কনটেন্ট প্ল্যাটফর্ম বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ২:৩৫ পিএম 
ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এজেন্স ফ্রান্স-প্রেস (এএফপি) সাইবার হামলার শিকার হয়েছে। সংগৃহীত ছবি
ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এজেন্স ফ্রান্স-প্রেস (এএফপি) সাইবার হামলার শিকার হয়েছে। সংগৃহীত ছবি
ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এজেন্স ফ্রান্স-প্রেস (এএফপি) সাইবার হামলার শিকার হয়েছে। এ ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সংস্থাটির কনটেন্ট সরবরাহের প্ল্যাটফর্ম ‘এএফপি ফোরাম’ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। হামলার সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এএফপির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, প্যারিসের স্থানীয় সময় রাত দেড়টার দিকে সাইবার হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের লক্ষ্য ছিল এএফপি ফোরাম নামের প্ল্যাটফর্মটি। এই পোর্টালের মাধ্যমে গ্রাহকরা এএফপির বিভিন্ন সংবাদ, ছবি ও অন্যান্য কনটেন্ট দেখতে এবং ডাউনলোড করতে পারেন।

এএফপির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অভ্যন্তরীণ একটি ইমেইলে জানানো হয়েছে, সিস্টেমে অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত হওয়ার পরপরই তা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেন সংস্থাটির কর্মীরা। সম্ভাব্য ঝুঁকি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এএফপি ফোরাম বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্ল্যাটফর্মটি বন্ধ থাকবে। 

পোর্টালটি সাময়িকভাবে অকার্যকর থাকায় গ্রাহকদের কনটেন্ট সরবরাহে বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে এএফপি। ফলে প্ল্যাটফর্ম বন্ধ থাকলেও বিকল্প পদ্ধতিতে গ্রাহকদের প্রয়োজনীয় কনটেন্ট পৌঁছে দেওয়া হচ্ছে।


অন্যদিকে, ফ্রান্সের সাইবার নিরাপত্তা বিভাগের প্রধান ভিনসেন্ট স্ট্রুবেল বৃহস্পতিবার দেশটির সাইবার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, ফ্রান্স বর্তমানে সাইবার নিরাপত্তার ক্ষেত্রে এমন এক নজিরবিহীন হুমকির মুখে রয়েছে, যা আগে কখনো দেখা যায়নি। এসব ঝুঁকি মোকাবিলায় সম্মিলিতভাবে প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন তিনি।

ফ্রান্স ইন্টার রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিনসেন্ট স্ট্রুবেল বলেন, ‘আমরা এমন এক মাত্রার হুমকির মুখে রয়েছি, যার তীব্রতা আগে কখনও অনুভব করিনি।’

সময়ের আলো/ইউএমএইচ 



  বিষয়:   সাইবার হামলা  এএফপি  কনটেন্ট প্ল্যাটফর্ম 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: