নূহের নৌকা ঘিরে নতুন রহস্য, তুরস্কে ৪৩০০ বছরের পুরোনো কাঠ পাওয়ার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তুরস্কের আরারাত পর্বতের কাছে নূহ (আ.)-এর নৌকার সম্ভাব্য অবস্থান অনুসন্ধান করতে গিয়ে প্রায় ৪ হাজার ৩০০ বছর আগের কাঠের নমুনা

2026-11-27T10:59:58+00:00
2026-11-27T10:59:58+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
নূহের নৌকা ঘিরে নতুন রহস্য, তুরস্কে ৪৩০০ বছরের পুরোনো কাঠ পাওয়ার দাবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ এএম 
নমুনাগুলোর বয়স নূহের মহাপ্লাবনের প্রচলিত সময়কালের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে। সংগৃহীত ছবি
নমুনাগুলোর বয়স নূহের মহাপ্লাবনের প্রচলিত সময়কালের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে। সংগৃহীত ছবি
তুরস্কের আরারাত পর্বতের কাছে নূহ (আ.)-এর নৌকার সম্ভাব্য অবস্থান অনুসন্ধান করতে গিয়ে প্রায় ৪ হাজার ৩০০ বছর আগের কাঠের নমুনা পাওয়ার দাবি করেছে একটি গবেষক দল। প্রাথমিক পরীক্ষার বরাত দিয়ে দলটির প্রতিষ্ঠাতা অ্যান্ড্রু জোন্স জানিয়েছেন, নমুনাগুলোর বয়স নূহের মহাপ্লাবনের প্রচলিত সময়কালের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে। 

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যান্ড্রু জোন্স বলেন, অনুসন্ধানের সময় তারা কয়েক ব্যাগ পোড়া কাঠের মতো দেখতে নমুনা সংগ্রহ করেছেন। উদ্ধার করা কিছু কাঠের টুকরোয় যন্ত্রের সাহায্যে কাটার বা ব্যবহারের চিহ্নও রয়েছে বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, নৌকার আদলের কাঠামোটির পশ্চিম পাশে মাটির প্রায় ৩০ ফুট নিচ থেকে এসব নমুনা সংগ্রহ করা হয়েছে। কাঠামোটির দৈর্ঘ্য প্রায় ৩০০ হাত বলে দাবি করেন জোন্স, যা বাইবেলে বর্ণিত নূহের নৌকার মাপের সঙ্গে মিলে যায় বলে তার ধারণা।

জোন্স জানান, প্রাথমিক পরীক্ষায় কাঠের বয়স প্রায় ৪ হাজার ৩০০ বছর পাওয়া গেছে। তবে এত পুরোনো কাঠ সেখানে কীভাবে এল, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। সংগৃহীত নমুনাগুলোর আরও বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত ফলাফল প্রকাশের পরিকল্পনা রয়েছে তাদের।


আরারাত পর্বতের কাছে নৌকার মতো দেখতে এই কাঠামোটি ছয় দশকেরও বেশি সময় আগে আবিষ্কৃত হয়। এরপর থেকে এটি নূহের নৌকার সম্ভাব্য অবস্থান কি না, তা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল ও বিতর্ক চলে আসছে।

অ্যান্ড্রু জোন্সের বিশ্বাস, তাদের অনুসন্ধান নূহের নৌকার সন্ধান পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি আনতে পারে। তবে তার এই দাবির পক্ষে এখনো চূড়ান্ত বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি।

অন্যদিকে, বিজ্ঞানীদের প্রচলিত ব্যাখ্যা অনুযায়ী, কাঠামোটি মানুষের তৈরি কোনো নৌকা নয়; বরং এটি প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া একটি ভূতাত্ত্বিক শিলাগঠন। উদ্ধার করা কাঠের নমুনাগুলোও নূহের নৌকার অংশ— এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো নির্ভরযোগ্য প্রমাণ এখনো নেই।

উল্লেখ্য, ইসলামের বিশ্বাস অনুযায়ী, হযরত নূহ (আ.) ছিলেন আল্লাহর প্রেরিত একজন মহান রাসূল। মানবজাতির ইতিহাসে তিনি বিশেষ মর্যাদার অধিকারী এবং তাকে মানবজাতির দ্বিতীয় পিতা হিসেবেও অভিহিত করা হয়।


সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   নূহ  নৌকা  তুরস্ক  কাঠ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: