থ্যাংকসগিভিং ডে-তে উপকূলীয় ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

শক্তিশালী উপকূলীয় ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পেনসিলভেনিয়া ও নিউ জার্সি অঙ্গরাজ্যের ভারি বৃষ্টি, জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে সড়ক ও

2026-11-27T12:03:31+00:00
2026-11-27T12:03:31+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
থ্যাংকসগিভিং ডে-তে উপকূলীয় ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:০৩ পিএম 
জলোচ্ছ্বাসে পানির নিচে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের উপকূলীয় জনপদ। সংগৃহীত ছবি
জলোচ্ছ্বাসে পানির নিচে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের উপকূলীয় জনপদ। সংগৃহীত ছবি
শক্তিশালী উপকূলীয় ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পেনসিলভেনিয়া ও নিউ জার্সি অঙ্গরাজ্যের ভারি বৃষ্টি, জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে সড়ক ও বাড়িঘর। ব্যাহত হচ্ছে বিমান চলাচলও।   

জলোচ্ছ্বাসে পানির নিচে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের উপকূলীয় জনপদ। থ্যাংকসগিভিং ডে-তে শক্তিশালী ঝড়ের প্রভাবে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। গত চার দশকেরও এমন তীব্র জলোচ্ছ্বাস দেখেননি বলে জানিয়েছেন স্থানীয়রা। বন্যার পানিতে নিউ জার্সির কেপ মে এলাকায় আটকা পড়েন অনেকে। তাদের উদ্ধারে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। 

পানিতে তলিয়ে থাকায় বন্ধ রয়েছে একাধিক সড়ক। প্রবল বাতাসের কারণে ডেলাওয়্যার নদীর ওপর অবস্থিত কমোডর ব্যারি সেতুও বন্ধ করে দেওয়া হয়েছে।


এমন পরিস্থিতিতে উপকূলীয় এলাকায় ২ থেকে ৩ ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা।   

ফিলাডেলফিয়াসহ আশপাশের এলাকায় ৫০ থেকে ৬০ মাইল এবং জার্সি শোর ও ডেলাওয়্যার উপকূলে ঘণ্টায় প্রায় ৭০ মাইল বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে। পরিস্থিতি সামাল দিতে সতর্ক স্থানীয় প্রশাসন। 


সময়ের আলো/ইউএমএইচ 

  বিষয়:   থ্যাংকসগিভিং  উপকূলীয় ঝড়  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: