অবরুদ্ধ সময়

রেজাউদ্দিন স্টালিন

সাহিত্য

অবরুদ্ধ সময়লিখে রাখো নাম আর তৈরি রাখো লক্ষ লক্ষ স্মৃতিফলকদাঁড়িয়ে থাক জানালায়আকাশে আকাশে ক্রুজ মিসাইলের হার্ড রক আরমৃত্যু নির্বোধ দাঁড়িয়ে

2026-11-27T20:45:20+00:00
2026-11-27T21:14:36+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
সাহিত্য
অবরুদ্ধ সময়
রেজাউদ্দিন স্টালিন
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৮:৪৫ পিএম  আপডেট: ২৭.১১.২০২৬ ৯:১৪ পিএম
গ্রাফিক : সময়ের আলো
গ্রাফিক : সময়ের আলো
অবরুদ্ধ সময়
লিখে রাখো নাম আর তৈরি রাখো লক্ষ লক্ষ স্মৃতিফলক

দাঁড়িয়ে থাক জানালায়
আকাশে আকাশে ক্রুজ মিসাইলের হার্ড রক আর
মৃত্যু নির্বোধ দাঁড়িয়ে করতালি দেয়
সারা পৃথিবী এখন সমাধিক্ষেত্র
গাজা ইউক্রেন বলিভিয়া সিরিয়া ট্রেঞ্চের ভেতর থেকে উঁকি দিচ্ছে
যে শিশু মায়ের কোল ছাড়া থাকতে পারে না
সে এখন নিঃসঙ্গতার ক্রোড়ে
যে পিতা প্রতিদিন ঘরে ফিরত
সে এখন পাহারা দেয় কান্না
যে ভাই বোনের সম্ভ্রম রক্ষা করত সে কবন্ধ প্রহরী

জাতিসংঘ বারবার অবাক হয়
ন্যাটো জেনোসাইডের বিরুদ্ধে
গ্রহণ করে শোকপ্রস্তাব

পৃথিবী একদিন শেষ হয়ে যাবে
ধর্মালয়ে চলছে প্রার্থনা
কেউ একজন বলছে পৃথিবী
কোনোদিন শেষ হয়ে যাবে না

ফেরিওয়ালা হাঁক দিচ্ছে
খেলনা আছে নতুন খেলনা।

সময়ের আলো/প্রিন্ট/সময়ের আলো

  বিষয়:   কবিতা 


Advertisement
Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: