প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৫:৪২ পিএম

গ্রাফিক : সময়ের আলো
গ্রাফিক : সময়ের আলো‘কার মুখচ্ছবি ফোটে হেমন্তরাত্রির
প্রেক্ষাপটে।’
এখন গভীর পবিত্র অন্ধকার।
----জীবনানন্দ দাশ
হেমন্তের মাঠে হলুদ ফুল— রোদ
গোধূলির ছিন্নপত্র হাতে ফিরে যায়
নগর সভ্যতা-দীর্ণ শিল্পের ভূগোল,
ডাকে বিস্মৃতির পাখি
‘সন্ধ্যের নরম নদী’- নকশাছেঁড়া
প্রিয় স্পর্শের আঙুল— ফুলের ছায়ায়
নিহত সুন্দর চোখ, বিনয়ী হাসির
করুণ নিরীহ আলো;
দূরে কোথাও স্বপ্ন ওড়ে মানুষের। তার
নিঃস্বতার অভিমানগুলো ঝরে পড়ে
আগুন-পাথরে-জলের ওপরে,
অনন্ত বিপুল বেদনার শূন্য কলস্বর
রাত্রির হলুদপোকা ওড়ে কার্তিকের মাঠে
পোড়ে বিরহীর বাঁশি
পোড়ে নিবিড় স্পর্শের দ্যুতি, মুগ্ধতার-
যতিচিহ্ন-স্নিগ্ধ কোলাহল ঘ্রাণ-
হেমন্তের নুয়ে পড়া সন্ধের রোদ্দুরে।
সময়ের আলো/প্রিন্ট/জেডআই