এই সপ্তাহের কবিতা

সাহিত্য

পথশিশুদের কথাসারমিন চৌধুরীশীতের বুড়ি নেমে এসেঢালে বরফপানি,টিনের চালে সারারাতঝরে টুপটাপ পানি।দাদু বলে, কাঁপিয়ে যাবেএবার শীতের বুড়ি,সকালবেলা ঘন কুয়াশাপড়ে ঝিরিঝিরি।ভাবছে খোকা

2026-11-21T05:10:28+00:00
2026-11-21T05:10:28+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সাহিত্য
এই সপ্তাহের কবিতা
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:১০ এএম 
গ্রাফিক : সময়ের আলো
পথশিশুদের কথা
সারমিন চৌধুরী

শীতের বুড়ি নেমে এসে
ঢালে বরফপানি,
টিনের চালে সারারাত
ঝরে টুপটাপ পানি।

দাদু বলে, কাঁপিয়ে যাবে
এবার শীতের বুড়ি,
সকালবেলা ঘন কুয়াশা
পড়ে ঝিরিঝিরি।

ভাবছে খোকা মনে মনে
পথশিশুদের কথা,
শীতের বুড়ি কেন তাদের
দেয় যে এত ব্যথা!

বুড়ির ভয়ে দেরি করে
ওঠে সূর্যিমামা,
দাদুকে কয়, কিনে দিতে
পথশিশুদের জামা।


খোকা গেছে নানুর বাড়ি
শাহানাজ শিউলী

খোকা গেছে নানুর বাড়ি
রসের পিঠা হাঁড়িতে,
পিঠা খেয়ে নানুর দাড়ি
রসে গেছে ভিজে।

তা দেখে খোকন সোনার
হাসি থামে না মুখে,
নাচতে দেখে নানু বলেন,
‘রইলি আমায় বেঁধে!’

নানু গিয়ে বসেন গিয়ে
নিজের ছোট গাড়িতে,
মৌমাছিরা ঝাঁক বেঁধেছে
নানুর সাদা দাড়িতে।

খোকা বলে, ‘ও নানু ভাই,
বসছ কেন গাড়িতে?
রাগ কোরো না, নানু আমার,
চলো ফিরে বাড়িতে।’


আমন বরণ
মুহাম্মদ রফিক ইসলাম

আমন ধানের ঘ্রাণের সাথে
হেমন্ত এলো ঘরে,
কৃষকভাই ডাক দিয়ে কয়,
‘গিন্নি কোথায় রে?’

ঘর-আঙিনা লেপেমুছে
সাজাও যতন করে,
নতুন ধানের বরণযাত্রা
দুয়ারে এসে পড়ে।

কাঁদি-কুলা সবই নতুন
নতুন বউয়ের হাতে,
আনন্দেরই ঢেউ ওঠে
বাড়ির সবার পাতে।

পিঠাপুলি বানাও এবার,
খৈয়ের হাঁড়ি সাজাও,
আমন ধানের বরণ উৎসবে
বরণের ঢাক বাজাও।


শিমুল গাছে ভূতের বাসা
সাঈদুর রহমান লিটন

শিমুল গাছে নেচে-কুঁদে
ফিসফিসিয়ে যায়,
কানাকানি গল্প করে
শুনতে পায় যে হায়!

হাসাহাসি, খুনশুটি আর
আনন্দে দিন রয়,
শিমুল গাছে বাসা বেঁধেছে
মামদো ভূতের দল।

শিমুল গাছেই বসত করে
থাকে দিবা-রাত,
ফুল তুলতে যায় যে শিশু
পায় যে ভয়ের স্বাদ।

যায় না ভয়ে গাছের তলায়
শিশু-কিশোর আজ,
রক্তমাখা দাঁত দেখিয়ে
ভয় দেখানো কাজ।

পথের ধারে শিমুল গাছে
অনেক ভূতের বাস,
ঝরে পড়া ফুলের নিচে
গজায় কাঁচা ঘাস।



ভূতের নানির পিঠা
শেখ সোহেল রেজা

আমন ধানের নতুন চালে
পিঠার দারুণ স্বাদ,
ভূতের নানির পিঠা বানাতে
কেটে গেল রাত।

ভূতের নানি পিঠা বানায়
আমন ধানের চালে,
দুষ্টু কাকটি পিঠা নিয়ে
বসল আমের ডালে।

পিঠা খেয়ে খুশিতে কাক
হাসে আপন মনে,
ভূতের নানি রেগে বলে,
‘আয় না আমার সনে!’

কাকের পিছে ছুটে ভূত
পায় না কাকের নাগাল,
এ ডাল থেকে ও ডালে
কাক মেলে দেয় পাখা।



পাকা ধানের হাসি
রুবেল সরকার

কে কে যাবি আয় রে ছুটে
ধানের মাঠে যাই রে,
পাকা ধানের সোনার হাসি 
একসাথে গান গাই রে।

সূর্য মামা দিচ্ছে কিরণ
আলো ঝিকিমিকি,
খুশিতে আজ মনটা নাচে
তাক ধিনা ধিন ধিকি।

জমির আইল পথে ঘাটে
ঝরা ধানের দানা,
পাখ পাখালি খাচ্ছে খুটে
কেউ করে না মানা।

নতুন ধানে কত আশা 
কত ভালোবাসা,
নবান্নতে একসাথে সব
কান্না ভুলে হাসা।

  বিষয়:   কবিতা  সপ্তাহ 


Advertisement
Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: